Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বেরোবিতে একাডেমিক কার্যক্রম শুরুর আগেই কর্মচারীদের আন্দোলন শুরু
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

বেরোবিতে একাডেমিক কার্যক্রম শুরুর আগেই কর্মচারীদের আন্দোলন শুরু

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 19, 20192 Mins Read

বেরোবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার আগেই আন্দোলন শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের সংগঠন ‘কর্মচারী সমন্বয় পরিষদ’।

বেরোবিতে একাডেমিক কার্যক্রম শুরুর আগেই কর্মচারীদের আন্দোলন শুরু

Advertisement

আজ সোমবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় অচল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মবিরতি, মৌন-মিছিল, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঈদুল ফিতর থেকে ঈদুল আযহার মধ্যবর্তী সময় অতিবাহিত হয়েছে। তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ছুটির শেষ কার্যদিবস পর্যন্ত আন্দোলন করেন কর্মচারীরা। এতে প্রায় দেড় মাস বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। পবিত্র ঈদুল আযহার ১৪ দিনের ছুটি শেষে গতকাল সোমবার থেকে প্রশাসনিক এবং মঙ্গলবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার একদিন আগেই আবার আন্দোলন শুরু করেন কর্মচারীরা।

কর্মচারীরা ইউনিয়নের সাধারণ সম্পাদক রশিদুল হক বলেন, দাবি আদায় না হওয়ায় আবার আমাদের কর্মবিরতি শুরু করেছি। আন্দোলন করার কারণে তাদের তিন কর্মচারীকে বহিস্কার করা হয়েছে। উপাচার্য স্যার এ বিষয়ে অর্থ ও হিসাব বিভাগের পরিচালক সেলিম স্যারের সাথে কথা বলতে বলেছেন। আমরা তাঁর সাথে কথা বললে তিনি বলেন, আন্দোলনের সাথে কর্মচারী বহিস্কারের কোন যোগাযোগ নেই।

কর্মচারীরা ইউনিয়নের সাধারণ সম্পাদক আরও বলেন, ২২ শে আগস্ট কর্মচারী সমন্বয় পরিষদের মিটিংয়ের পর আমরা আন্দোলনের সার্বিক সিদ্ধান্ত নেব।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জুন মাসের ২১ তারিখ থেকে ৩ দফা দাবিতে কর্মবিরতি শুরু করে কর্মচারী সমন্বয় পরিষদ। প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করায় বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম। কর্মচারীদের দাবিগুলো হলো ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন পরিশোধ, নীতিমালা প্রনয়ন ও সময় মতো পদোন্নতি এবং বরখাস্তকৃত তিন কর্মচারীকে বহাল। কয়েকদফায় আলোচনায় বসেও সমাধান না হওয়ায় শেষ কার্যদিবসের আগেরদিন পর্যন্ত আন্দোলন করেন কর্মচারীরা। বিশ্ববিদ্যালয় ছুটির শেষ দিন গত মঙ্গলবার (৬ আগস্ট) উপাচার্যের সাথে আলোচনায় বসেন কর্মচারী পরিষদ। আলোচনায় ঈদের ছুটির মধ্যে কর্মচারীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন উপাচার্য। ছুটি শেষে কোন ধরনের সমাধান না পেয়ে পুনরায় আন্দোলন শুরু করেন কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ ঢাকায় অবস্থান করায় ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

তবে অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আর. এম. হাফিজুর রহমান সেলিম বলেন, ঈদুর ছুটিতে সবাই ব্যস্ত থাকায় কর্মচারীদের বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। এর আগে কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য প্রায় ১৫ বার তাদের সাথে আলোচনায় বসার পরও তারা কোন সিদ্ধান্ত মানেনি। একটি স্বার্থন্বেষী মহল ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য কর্মচারীদের আন্দোলন নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা খুব শ্রীঘ্রই তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa