Advertisement

রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ায় সময় বিষধর সাপের দংশনের শিকার হন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মানিক মিয়া। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, শিক্ষক-কর্মকর্তা ডরমেটরি, আবাসিক হল, কেন্দ্রীয় মসজিদ রাস্তাসহ সর্বত্রই প্রতিনিয়ত দেখা মিলছে বিষধর সাপের। সাপ ছাড়াও বেড়ে গেছে শিয়াল-কুকুরের উপদ্রব। ফলে ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় মানিক মিয়ার স্যান্ডেলের ওপর একজোড়া সাপ অবস্থান করছিল। অসাবধনতা বসত স্যান্ডেলে পা দেয়া মাত্রই তার ডান পায়ের আঙ্গুলে কামড় দেয় সাপ। পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওইদিন বিকালেই শিক্ষক ডরমেটরির ভেতর থেকে বের হয় বিষধর কোবরা সাপ। পরে তা মারতে গিয়ে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম আঘাত পান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অফিস কক্ষসহ আরও একটি কক্ষে সাপ দেখা যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য তা তালাবদ্ধ রয়েছে।

ওই বিভাগের শাখা কর্মকর্তা এ.কে.এম. রাহিমুল ইসলাম জানান, সাপের উপদ্রব বুঝতে পেরে কক্ষ দুইটি সার্চ করলে ছয়-সাতটি সাপের বাচ্চা পাওয়া যায়। কিন্তু মা সাপটি না পাওয়ায় নিরাপত্তার স্বার্থে কক্ষ দুইটি প্রায় এক মাস ধরে তালাবদ্ধ রয়েছে।

সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ক্যাম্পাসের একাডেমিক ভবন, আবাসিক হল, শিক্ষক-কর্মকর্তা ডরমেটরি, কেন্দ্রীয় মসজিদের আশপাশ ও রাস্তা ঝোঁপঝাড়ে ভরে গেছে। সেগুলোই শিয়াল-কুকুর ও বিষাক্ত সাপ-পোকামাকড়ের অভয়ারণ্য হয়ে পড়েছে। ফলে প্রচণ্ড গরমে এসব বিষধর সাপ প্রতিনিয়ত ঝোঁপঝাড় থেকে বের হচ্ছে। এমনকি সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের প্রেক্ষিতে জীবানুবাহী এডিস মশার প্রজনন ও বিস্তাররোধেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.