বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণ-ইফতার মাহফিলে পরিবহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রক্টরের মাইক্রোবাস ও মেডিকেল সেন্টারের অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে।

রোববার (০৮ মার্চ) বিকেল ৩টা থেকে ইফতার কার্যক্রমের জন্য গাড়ি ব্যবহার করতে দেখা যায় তাদের। এবিষয়ে অবগত নন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পরিবহন পুলের পরিচালক এবং মেডিকেল সেন্টারের অফিস প্রধান।তবে জানা যায় , বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানের অনুমতিক্রমেই গাড়ি দুটি ব্যবহার করেছে ছাত্রদল।
শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “গণ ইফতার প্রশংসনীয় বিষয় কিন্তু প্রশ্ন থেকে যায় বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্স এবং প্রক্টর এর গাড়ি একটা বিশেষ দল এর ইফতার পরিবহণ এ ব্যবহার করা কতটা যৌক্তিক যেখানে বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ। ছাত্রলীগ এর আমলে দেখেছিলাম ছাত্রলীগ রা তাদের ব্যক্তিগত কাজে এম্বুল্যান্স ব্যবহার এখন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। প্রশাসন আবার সেই পূর্বের রেজিম এ ফেরত যাচ্ছে। যে প্রশাসন ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে সেই প্রশাসন ই লেজুড়বৃত্তিক দলের কর্মকাণ্ডে সহযোগিতা করছে।”
এবিষয়ে জানতে চাইলে বেরোবি প্রক্টর প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন, এভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। আমি অফিসে আছি আর আমি অনুমতি দেইনি, বিষয়টি দেখতেছি।
বেরোবি পরিবহন পুলের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা বলেন, অ্যাম্বুলেন্স পরিবহন দপ্তরের অধীনে না। এটি মেডিকেল সেন্টারের অধীনে । অ্যাম্বুলেন্স আমরা দেখি না। আপনি ডা. শাহরিয়ার এর কাছে জানতে পারেন।
তবে এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অফিস প্রধান ডা. এ.এম.এম. শাহরিয়ার বলেন, এবিষয়ে আমি অবগত নই। আমাকে এবিষয়ে কিছু বলা হয়নি।
বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন বলেন, আমি জানিনা ছোট ভাইয়েরা জানেন। আমি খোঁজ নিয়ে জানাচ্ছি।কিন্তু পরে আর কিছু জানানি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


