Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বেসরকারি গ্রন্থাগারিকদের সম্মানী বাবদ অনুদান দেয়া হবে : প্রতিমন্ত্রী
জাতীয়

বেসরকারি গ্রন্থাগারিকদের সম্মানী বাবদ অনুদান দেয়া হবে : প্রতিমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 29, 2021Updated:January 29, 20212 Mins Read
বেসরকারি গ্রন্থাগারিকদের সম্মানী বাবদ অনুদান দেয়া হবে : প্রতিমন্ত্রী
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বেসরকারি গ্রন্থাগারসমূহ পরিচালনার জন্য গ্রন্থাগারিকের সম্মানী বাবদ এককালীন অনুদান দেয়া হবে।

তিনি বলেন, ‘সারাদেশে কাগজে-কলমে ১৩৭৯টি বেসরকারি গ্রন্থাগার রয়েছে যার মধ্যে সক্রিয় গ্রন্থাগারের সংখ্যা ৮০০টি। গ্রন্থাগারিকের অভাবে বেশিরভাগ গ্রন্থাগারসমূহ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা ও পরিচালনা করা সম্ভব হচ্ছে না। একজন ছাত্র-ছাত্রীকে গ্রন্থাগারিকের দায়িত্ব প্রদান করে বছরে তার পড়ালেখার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয় তা হিসাব করে এককালীন অনুদান হিসাবে এসব বেসরকারি গ্রন্থাগারসমূহকে সংস্কৃতি মন্ত্রণালয় হতে দেয়া হবে।’

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বেরাইদ গণপাঠাগার সংলগ্ন পুরান ঈদগাহ মাঠে বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি ও বেরাইদ গণপাঠাগার আয়োজিত ‘দ্বিতীয় ঢাকা গ্রন্থসুহৃদ-গ্রন্থাগার প্রতিনিধি সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

কে এম খালিদ বলেন, ‘আমাদের মনের ভাবনা, চিন্তা-চেতনা, আবেগ, হৃদয়ের স্পন্দন প্রভৃতি কাগজের পাতায় লিখে বই আকারে সাজিয়ে নিই বা সন্নিবেশিত করি। এসব বই যেখানে সংরক্ষণ করা হয় সেটি হচ্ছে গ্রন্থাগার। আর এ গ্রন্থাগারের ইতিহাস হাজার বছরের পুরনো।’

বেরাইদ গণপাঠাগারকে একটি আদর্শ গ্রন্থাগার হিসাবে অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত পর্যায়ে সাধারণত এ ধরনের অসাধারণ উদ্যোগ দেখা যায় না। গ্রন্থাগারটি আর্থিকভাবে যেমন স্বচ্ছল, তেমনি এখানকার বইয়ের মান, সংরক্ষণ, গবেষণা ও প্রকাশনা অনেক উন্নত।’

নিজের কোভিড-১৯ টিকা গ্রহণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে কে এম খালিদ বলেন, সবাই দ্রুত টিকা গ্রহণ করুন। আমি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে টিকা গ্রহণ করেছি। এর কোন পাশ্বর্ প্রতিক্রিয়া নেই। এটি সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্তি ভ্যাকসিন। তিনি এসময় বিএনপিসহ যারা টিকা নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে তাদেরকেও দ্রুত টিকা গ্রহণের আহবান জানান।

বেরাইদ মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক মির্জা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম।

দ্বিতীয় ঢাকা গ্রন্থসুহৃদ সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বেসরকারি গ্রন্থাগার, এমপিও দরকার।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি, বেরাইদ গণপাঠাগার এর সভাপতি ও দৈনিক যুগান্তর এর সিনিয়র সহ-সম্পাদক এমদাদ হোসেন ভূঁইয়া। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Proxy

প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন

July 19, 2026
Panna

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার

July 19, 2026
সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

July 19, 2026

Latest News

Proxy

প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন

Panna

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার

সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সুগন্ধি চাল

৬৭ প্রতিষ্ঠানকে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি

উড়োজাহাজ লিজ

২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান

বৃষ্টি

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন, শেখ হাসিনা-আজিজসহ আসামি ৪১

রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে পাওয়া গেলো রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa