
তেমনিভাবে ঢাকায় মঙ্গলবার (১ জুন) সকালে ঝড়-বৃষ্টির কারণে একটি কার্গো ফ্লাইটকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। এদিন ঝড় ও অস্বাভাবিক বাতাসের কারণে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় কিছুটা বিলম্ব দেখা যায়। এয়ার এয়ারবিয়ার ফ্লাইটটি ঢাকার আকাশে প্রায় ঘণ্টাখানেক চক্কর দেয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে জানান, চীনের জিয়ান থেকে ওয়াইজি-৯০৫৩ কার্গো ফ্লাইটটি সকাল ৭টার দিকে ঢাকায় অবতরণের কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটটিকে চট্টগ্রামে পাঠানো হয়।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এয়ারবিয়ার (জি-৯৫১১) একটি ফ্লাইট ঝড়ের কারণে ঢাকার আকাশে প্রায় ঘণ্টাখানেক চক্কর দেয়। সকাল ৯টার দিকে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দর জানায়, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ ফ্লাইটটি এক ঘণ্টা বিলম্বে ছাড়ে। ফ্লাইটটি উড্ডয়নের নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৬টা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



