Advertisement
জুমবাংলা ডেস্ক : ২০২৩ সালের বৈশ্বিক গণতান্ত্রিক সূচক প্রকাশ করেছে লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্টের ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। সূচকে বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ১৬৫ দেশ ও দুই অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি পর্যালোচনা করে এ সূচক প্রকাশ করা হয়েছে।

সূচকে দেখা গেছে, আগের বারের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ। দেশটি এবার পাঁচ দশমিক ৮৭ স্কোর নিয়ে ৭৫তম অবস্থানে রয়েছে। এর আগে ২০২০, ২০২১ ও ২০২২ সালে একই সূচকে মিশ্র গণতান্ত্রিক দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৯৯। তারও আগে ২০১৯ সালে ৫ দশমিক ৫৭ স্কোর নিয়ে ৮৮তম স্থানে ছিল বাংলাদেশ।

ইআইইউর তথ্যানুসারে, রিপোর্টে সবার শীর্ষে রয়েছে নরওয়ে। দেশটি ৯ দশমিক ৮১ স্কোর করেছে। গতবছরও তারা সূচকের শীর্ষে ছিল। এরপর নিউজিল্যান্ড ‍ও ফিনল্যান্ড ৯ দশমিক ৬১ স্কোর ও ৯ দশমিক ৪৫ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

২০০৬ সালে প্রথম বৈশ্বিক গণতান্ত্রিক সূচক প্রকাশ করে ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এরপর থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে এটি প্রকাশ করে আসছে সাময়িকীটি। শুরুর বছরে বাংলাদেশের স্কোর ছিল ৬ দশমিক ১১। এর পরের বছর ছিল ৫ দশমিক ৫২ এবং ২০০৮ সালে ছিল ৫ দশমিক ৮৭। এরপর টানা তিন বছর ৫ দশমিক ৮৬ স্কোর ছিল বাংলাদেশের।

পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এ সূচক প্রকাশ করা হয়। এগুলো হলো নির্বাচনী প্রক্রিয়া ও বহুদলীয় ব্যবস্থা, সরকারের কর্মকাণ্ড, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার। এসব বিষয়ের ওপর ভিত্তি করে আবার চারটি শ্রেণিতে দেশগুলোকে বিন্যাস করা হয়। সেগুলো হলো পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, মিশ্র গণতন্ত্র ও স্বৈরশাসন। সূচকে ১০ এর মধ্যে গড় স্কোর আটের বেশি হলে পূর্ণ গণতন্ত্র, ছয় থেকে আট হলে ত্রুটিপূর্ণ গণতন্ত্র, চার থেকে ৬ হলে মিশ্র গণতন্ত্র এবং চারের নিচে হলে দেশটিতে স্বৈরশাসন চলছে বলে বিবেচনা করা হয়।

মিয়ানমার থেকে অস্ত্রধারীদের ঢুকতে দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.