Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বৈশ্বিক পরাশক্তি হিসেবে ব্রাজিলের আবির্ভাব ঘটতে যাচ্ছে?
আন্তর্জাতিক

বৈশ্বিক পরাশক্তি হিসেবে ব্রাজিলের আবির্ভাব ঘটতে যাচ্ছে?

By Yousuf ParvezOctober 12, 20222 Mins Read
Advertisement

ব্রাজিলের জনসংখ্যা, ভূখণ্ড, এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট জনসংখ্যা, ভূখণ্ড, এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় অর্ধেক। ফলে, দেশটি ল্যাটিন আমেরিকা অঞ্চলে একটি প্রভাবশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ব্রাজিলের আবির্ভাব

 

বর্তমানে বিশ্ব বাণিজ্যে ব্রাজিল একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ব্রাজিল ইতোমধ্যে পঞ্চাশটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে। হাইতি এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্রাজিলের সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীন দেশটির বাণিজ্যের প্রধান অংশীদার, এবং একইসাথে, দেশটি রাশিয়ার সাথে রাজনৈতিক ও সামরিক খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারে চেষ্টা করছে।

ব্রাজিল ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যেতে গুরুত্বারোপ করেছে, এবং দেশটি ইরানের অন্যতম বাণিজ্য অংশীদার। ইউরোপীয় ইউনিয়ন ব্রাজিলের কৃষিজাত পণ্যের অন্যতম গন্তব্যস্থল।

লাতিন আমেরিকা অঞ্চলে ব্রাজিল রাশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার এবং ২০২০ সালে রাশিয়া দেশটিতে প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। রাশিয়া দেশটির তেল ও গ্যাস খাত, অবকাঠামো, এবং ইলেকট্রনিক্স শিল্পে কয়েক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

বর্তমানে চীন ব্রাজিলের বাণিজ্যের অন্যতম অংশীদার। ২০২০ সালে ব্রাজিল প্রায় ৬৭.৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য চীনে রপ্তানি করেছে এবং দেশটির প্রধান রপ্তানি পণ্যের মধ্যে সয়াবিন, লৌহ আকরিক, ও অপরিশোধিত পেট্রোলিয়াম উল্লেখযোগ্য। ২০০৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চীন বিভিন্ন খাতে ব্রাজিলে প্রায় ৬৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। বৈশ্বিক মহামারির শুরুর দিকে ব্রাজিল কোভিড–১৯ মোকাবেলায় চীনের তৈরি ভ্যাক্সিনের ওপর ব্যাপকভাবে নির্ভর করেছে।

ব্রাজিলের আবির্ভাব

২০১৮ সালের অক্টোবরে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জাইর বলসোনারো জয়ী হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ব্রাজিল কূটনৈতিক সম্পর্কের বেশ অগ্রগতি হয়। এমনকি, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্রাজিলকে ‘উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট’ (ন্যাটো) এর বাইরে ‘অন্যতম প্রধান মিত্র’ হিসেবে আখ্যায়িত করে।

দেশটি আর্জেন্টিনা, উরুগুয়ে, এবং প্যারাগুয়েকে সাথে আঞ্চলিক বাজার ব্যবস্থায় মুক্ত বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগী হয়েছে। ব্রাজিল বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

দেশটি পশ্চিম গোলার্ধের সর্ববৃহৎ সহযোগিতা সংস্থা অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) এর প্রতিষ্ঠাকালীন সদস্য। এই সংস্থাটি অঞ্চলটির দারিদ্র্য বিমোচন, শান্তি ও নিরাপত্তা জোরদার করা, এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিশ্চিতে কাজ করছে। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে ব্রাজিল বৈশ্বিক পরিমণ্ডলে নিজের প্রভাব রাখতে শুরু করে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে একমাত্র দেশ হিসেবে ব্রাজিল সেই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক আবির্ভাব ঘটতে পরাশক্তি বৈশ্বিক ব্রাজিলের ব্রাজিলের আবির্ভাব যাচ্ছে হিসেবে
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

February 5, 2026
১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

February 5, 2026
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
Latest News
সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.