Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাড়ির মেঝে কাটার সময় ১৩৫ বছর আগের বোতলবন্দি চিঠি উদ্ধার
আন্তর্জাতিক

বাড়ির মেঝে কাটার সময় ১৩৫ বছর আগের বোতলবন্দি চিঠি উদ্ধার

By Saiful IslamNovember 20, 20223 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের এক বাড়ির মেঝে কাটার সময় নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন মিস্ত্রি পিটার অ্যালান। কারণ, গর্ত কাটার সময় তিনি এমন একটি বোতল খুঁজে পান; যে বোতলে বন্দি রয়েছে ১৩৫ বছর আগের চিঠি। -বিবিসি
বোতলবন্দি চিঠি
ভিক্টোরিয়া আমলের ক্যাপসুল আকারের এই বোতল গত সোমবার আবিষ্কার করেছেন এডিনবার্গের ৫০ বছর বয়সী পিটার। হুইস্কির এই বোতলটি মেঝের যেখানে রাখা ছিল, সেই জায়গা কেটে সেটি বের করেন তিনি। এই বোতল খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে তা জানাতে দৌড়ে এডিনবার্গের মর্নিংসাইড এলাকার বাড়ির মালিকের কাছে যান তিনি। ইলিদ স্টিম্পসনকে চিঠিটি পড়ার জন্য বোতল ভেঙে ফেলতে হয়েছিল। বোতলবন্দি চিঠি খুঁজে পাওয়ায় তার দুই সন্তান বেশ উত্তেজিত ছিল বলে জানান তিনি।

অ্যালান বিবিসিকে বলেছেন, একেবারে বোতল যে স্থানে রাখা ছিল, ঠিক সেই জায়গায় কাটতে পারাটা সৌভাগ্যের। যা তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বলেন, রুমটি ১০ ফুট বাই ১৫ ফুটের। আর আমি বোতলটি সেখানে ছিল না জেনেই কেবল এর চারপাশে কেটেছি। আমি এটি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না।আমি নিচের নারীর কাছে গিয়ে বললাম, দেখুন আপনার মেঝেতে কী পেয়েছি।

ডব্লিউএফ উইটম্যান প্লাম্বিং নামের একটি মেরামতকারী প্রতিষ্ঠানের মালিক অ্যালান। তিনি বলেন, বাড়িটি যখন প্রথম নির্মাণ করা হয়েছিল, সেই সময়ের গৃহকর্মীর একটি কক্ষের মেঝে থেকে এটি আবিষ্কৃত হয়েছে। বর্তমানে ওই বাড়িতে দুই সন্তানকে নিয়ে বসবাস করেন ইলিদ স্টিম্পসন ও তার জেনারেল প্রাকটিশনার স্বামী। বোতল থেকে চিঠিটি পুনরুদ্ধারের চেষ্টার আগে আট এবং ১০ বছর বয়সী দুই সন্তান স্কুল থেকে বাড়ি না আসা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন ইলিদ।

বিবিসিকে ইলিদ বলেন, আমি যখন বললাম যে তাদের জন্য চমৎকার একটি বিষয় রয়েছে। তখন তারা আমাকে বলল, এটি কি চায়ের সাথে হট ডগ? শুধু তাই নয়, তারা আরও নানা ধরনের অনুমান করতে লাগল। পরে আমি তাদের বলেছিলাম যে, আমাদের বাড়িতে একটি বোতলবন্দি বার্তা পাওয়া গেছে। তারা সত্যিই উত্তেজিত ছিল এবং ভেবেছিল এটি সম্ভবত কোনও ধনের খোঁজ হবে।

তারা প্লাস দিয়ে বোতল থেকে চিঠিটি বের করার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু এতে চিঠিটি হালকা ছিঁড়ে যেতে শুরু করে। যে কারণে তিনি একটি হাতুড়ি দিয়ে বোতলটি ভেঙে ফেলেন। এডিনবার্গের এই বাসিন্দা বলেন, আমরা সবাই চারপাশে ভিড় করছিলাম এবং চিঠিটির দিকে টর্চ জ্বালিয়ে পড়ার চেষ্টা করছিলাম।সেই মুহূর্তটা চরম উত্তেজনাপূর্ণ ছিল! চিঠিতে দুই পুরুষ শ্রমিকের স্বাক্ষর ও তারিখ ছিল। এতে লেখা রয়েছে, জেমস রিচি এবং জন গ্রিভ এই মেঝে স্থাপন করেছেন। কিন্তু তারা হুইস্কি পান করেননি। ৬ অক্টোবর, ১৮৮৭। ‘যদি কেউ কখনও এই বোতলটি খুঁজে পান; তাহলে তিনি ভাবতে পারেন যে, আমাদের ধুলা রাস্তার ধারে উড়ছে।

ইলিদ বলেন, ১৩৫ বছর আগের বোতলটি ভেঙে ফেলার সময় তিনি ভয় পেয়েছিলেন। কিন্তু চিঠিটি পাওয়ার একমাত্র উপায় ছিল বোতল ভেঙে ফেলা। আমি বোতলের সব টুকরো টুপারওয়্যারের টাবে রেখেছি। সোমবার এই বোতলবন্দি চিঠি খুঁজে পাওয়ার পর পারিবারিক এক বন্ধু ১৮৮১ সালের আদমশুমারি দেখেন। এডিনবার্গের নিউইংটন এলাকা থেকে মাত্র কয়েক মাইল দূরে বসবাসকারী কিছু পুরুষের নাম খুঁজে পেয়েছেন তিনি। স্কটল্যান্ডের ন্যাশনাল লাইব্রেরির একজন কিউরেটর ওই পরিবারটিকে চিঠিটি অ্যাসিড-মুক্ত পকেটে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন।

ইলিদ বলেন, আমি কিছু পকেট অর্ডার করেছি। শেষ পর্যন্ত আমরা বোতলের একটি টুকরো— যেমন ওপরের অংশ দিয়ে চিঠিটির ফ্রেম করব। কারণ এটি বেশ উত্তেজনাপূর্ণ এবং মনোরম এক জিনিস। তিনি বলেন, চিঠিতে যা লেখা রয়েছে, সেই একই লেখার একটি প্রতিলিপি এখন তারা নতুন করে বোতলে ভরে একই জায়গায় রেখে দেবেন। এটি সব সময় সেখানে থাকবে এবং চিরকাল সেখানে রাখতে পারার কথা মনে করাটাই অত্যন্ত আশ্চর্যজনক। এটি শুধু সত্তরের দশকের বা এরকম কিছু নয়। চিঠিটি অনেক পুরোনো, বেশ মনোমুগ্ধকর।

বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘কাটার ১৩৫ আগের আন্তর্জাতিক উদ্ধার চিঠি বছর বাড়ির বোতলবন্দি মেঝে সময়’:
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
Latest News
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.