
Advertisement
ইতালির বক্সের ডান পাশ থেকে বাম পাশে লম্বা পাস দেন কিয়েরান ট্রিপিয়ার। দ্রুত গতিতে এগিয়ে আসা লুক শ ডান পায়ের দুর্দান্ত এক শট নেন তাতে। মুহূর্তেই বলটি জড়িয়ে গেলো ইতালির জালে।
ইউরোর ফাইনালের ইতিহাসের দ্রুততম সে গোলের পর জেগে উঠতে সময় নিয়েছে ইতালি। কিন্তু তাদের খেলায় পুরো টুর্নামেন্টের সেই ইতালির স্বাদ পাওয়া যায়নি। প্রথমার্ধ শেষে ইংল্যান্ড তাই ১-০ গোলে এগিয়ে থাকল।
৬৭ মিনিটে ম্যাচে ফেরে ইতালি। কর্নার থেকে বোনুচ্চি সমতা ফেরালেন ফাইনালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



