Advertisement
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ নেতা শামীম ওসমান রাতের আঁধারে কাপুরুষের মতো বোরকা পরে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

গিয়াসউদ্দিন বলেন, অনেকেই শামীম ওসমানকে বলতেন সিংহপুরুষ। আমি বলতাম কাপুরুষ। তিনি সত্যিকার অর্থেই কাপুরুষের মতো বোরকা পরে পালিয়ে গেছেন।

শামীম ওসমানকে গডফাদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘৫ আগস্ট সরকার পতনের পর অনেকে ধরা পড়লেও গডফাদারকে ধরা যায়নি। তিনি এখন দিল্লিতে গিয়ে মাজারে রাতে কান্নাকাটি করছেন। তিনি পালিয়ে গেছেন।’

তিনি আরও বলেন, দাম্ভিকতার পতন হয়েছে। বিগত দিনে এ গডফাদারের সঙ্গে মানুষ দেখা করতে পারেনি। বাড়িতে গেলে তাড়িয়ে দিতেন। বিএনপিকে মাটিতে মিশিয়ে দেবে বলে দাম্ভিকতা দেখাতেন। শত শত কোটি টাকার মালিক হয়েছে।

জনসভায় বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মাদ ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, মো. আইয়ুব আলী মুন্সী, মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মো. শহিদুল ইসলাম।

বরিশালে ইলিশের কেজি ১৭০০ টাকা, একই ইলিশ ভারতে যাচ্ছে ৫০০ টাকা কমে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.