Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বোর্ডের সমালোচনা করায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ তারকা ক্রিকেটার
খেলাধুলা

বোর্ডের সমালোচনা করায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ তারকা ক্রিকেটার

By Bhuiyan Md Tomalঅক্টোবর 27, 20242 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : আগেই ধারণা করা হয়েছিল বড় শাস্তিতে পড়তে যাচ্ছেন পাকিস্তানের ইনফর্ম ব্যাটার ফখর জামান। শেষ পর্যন্ত হয়েছেও তাই। বোর্ডের সমালোচনা করায় ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থেকে বাদ পড়েছেন এই তারকা ব্যাটার।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে চুক্তির তালিকা প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ১ জুলাই থেকে এই চুক্তি কার্যকর হিসেবে ধরা হবে।

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট ম্যাচ শেষে দল থেকে বাদ পড়েন ওয়ানডে ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটার বাবর আজম। ব্যাট হাতে তিনি বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে ছিলেন নিষ্প্রভ। তাই তাকে বাদ দেয়ার সময় পিসিবি জানিয়েছিল বিশ্রামের জন্য তাকে পরবর্তী দুই টেস্টের দলে রাখা হয়নি। শুধু বাবর নয় সিরিজের মাঝপথে বাদ দেয়া হয় নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদিকেও।

বাবরের স্কোয়াড থেকে বাদ পড়ায় পিসিবির সিদ্ধান্তের ক্ষোভ জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন ফখর। সেখানে তিনি লিখেন, বাবর আজমকে বাদ দেওয়া হচ্ছে বলে শুনছি, এটা উদ্বেগজনক। ভারত তো বিরাট কোহলিকে ২০২০ থেকে ২০২৩ সালের খারাপ সময়ের জন্য বেঞ্চে বসায়নি। ওই সময় কোহলির গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০।

তিনি আরও লিখেন, আমরা যদি দলের প্রধান ব্যাটসম্যানকে বসিয়ে রাখার চিন্তা করি, যে কি না তর্কযোগ্যভাবে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান, এটা দলের মধ্যে গভীর নেতিবাচক বার্তা দেয়। এখনো প্যানিক বাটনে চাপ দেয়াটা এড়ানোর সময় আছে। প্রধান খেলোয়াড়দের অবমূল্যায়ন না করে তাদের রক্ষায় মনোযোগ দিতে হবে আমাদের।

এরপরই ফখরকে শোকজ নোটিশ দেয় পিসিবি। ফখর তার জবাব দিলেও সন্তুষ্ট ছিলো না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তখন দেশটির গণমাধ্যম জানিয়েছিল দল থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত তিনি দল থেকে বাদ পড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন।

প্রকাশিত চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে জায়গা ধরে রেখেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সেখানে থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। যেখানে তার সঙ্গী নাসিম শাহ ও টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সাজিদ খান ও নোমান আলি। তাদের দু’জনের জায়গা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে। আর প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ ইরফান খান ও উসমান খান। তারা সবাই আছেন ‘ডি’ ক্যাটাগরিতে।

ক্যাটাগরি ‘এ’: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান।
ক্যাটাগরি ‘বি’: নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।
ক্যাটাগরি ‘সি’: আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, হারিস রউফ, নোমান আলি, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাদাব খান।
ক্যাটাগরি ‘ডি’: আমের জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মুহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান খান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
কুরাসাওকে ৭ গোল দিলো জার্মানি

বিশ্বকাপে আবারও ৭-১’র গল্প লিখল জার্মানি

জুন 15, 2026
মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

জুন 15, 2026
মিসরের জার্সি

মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা

জুন 14, 2026
Latest News
কুরাসাওকে ৭ গোল দিলো জার্মানি

বিশ্বকাপে আবারও ৭-১’র গল্প লিখল জার্মানি

মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

মিসরের জার্সি

মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা

Enland

ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার

মেসি রেকর্ড

মেসি রেকর্ড ভেঙে দিলে খুশি হবেন ক্লোসার

ব্রাজিল

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

সাকিব

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

ব্রাজিল

দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

বিশ্বকাপে স্কটল্যান্ড

২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড, জয় দিয়ে উড়ন্ত শুরু

১-১ গোলে ড্র

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ বললেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa