Advertisement

স্পোর্টস ডেস্ক : বোলিংয়ে ফের নিষেধাজ্ঞায় পড়েছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতাগুলোতে নিষেধাজ্ঞায় পড়েছেন এই তারকা খেলোয়াড়।

ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে হাফিজ। বর্তমানে ব্যস্ত বিভিন্ন লিগ-টুর্নামেন্টে। ৩০ আগস্ট ভাইটালিটি ব্লাস্টে সমারসেটের বিপক্ষে ম্যাচে তার বোলিং অ্যাকশনে ‘চাকিংয়ের’ অভিযোগ তোলা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে সেই অ্যাকশনে ত্রুটি প্রমাণিত হয়েছে।

ইসিবির অধীনে লাফবোরো বিশ্ববিদ্যালয়ের অ্যাকশন পরীক্ষাগারে হাফিজের বোলিং অ্যাকশন নিরীক্ষা হয়। অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় ইংল্যান্ডের অর্থাৎ ইসিবি নিয়ন্ত্রিত কোনো ক্রিকেট ম্যাচে বোলিং করতে পারবেন না তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ কয়েকবার হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। বোলিংয়ে বেশ কয়েকবার নিষিদ্ধও হয়েছেন। তার বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নবিদ্ধ হয় ২০০৫ সালে। সবশেষ ২০১৮ সালের মে মাসে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে বোলিংয়ে ফেরেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.