Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা তাইজুল-খালেদের বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

তাইজুল-খালেদের বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

By জুমবাংলা নিউজ ডেস্কApril 9, 2022Updated:April 9, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : পোর্ট এলিজাবেথে সারাদিনই হাতবদল হয়েছে ম্যাচ। প্রথম দুই সেশন অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণে ছিল স্বাগতিক দল। তবে দিনের খেলার শেষের দিকে দ্রুত রিকেলটন আর বাভুমাকে তুলে নিয়ে নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। যদিও রান উঠেছে অনেক।

 তাইজুল-খালেদের বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ
তাইজুল ইসলাম। ছবি : এএফপি
Advertisement

দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২৭৮ রান। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার তাইজুল ইসলাম। ২টি নিয়েছেন পেসার খালেদ আহমেদ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশি বোলারদের সাদামাটা বোলিংয়ের সুযোগে প্রোটিয়াদের ওপেনিং জুটি পঞ্চাশ ছাড়িয়ে যায়। ১২তম ওভারের শেষ বলে দলীয় ৫২ বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন পেসার খালেদ আহমেদ। তার বলে লিটন দাসের গ্লাভসবন্দি হন ২৪ রান করা এরউইয়া। ৬৬ বলে ফিফটি তুলে নেন প্রোটিয়া অধিনায়ক। ২৬ ওভারেই ১০০ ছাড়ায় প্রোটিয়াদের স্কোর। এরপর ফের কিগ্যান পিটারসেনকে নিয়ে জুটি গড়েন এলগার। ৮১ রানের এই জুটি ভাঙেন সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া স্পিনার তাইজুল ইসলাম। তার বলে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে শেষ হয় এলগারের ৮৯ বলে ১০ চারে ৭০ রানের ইনিংস।

৩৯ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ১৫৬ হতেই নেমে আসে বৃষ্টি। ২৪ মিনিট খেলা বন্ধ থাকার পর ফের শুরু হয়। এর আগেই ৭৪ বলে ফিফটি তুলে নেওয়া পিটারসেনকে ৬৪ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। এরপর ফের জুটি গড়েন টেম্বা বাভুমা আর রিকেলটন। ১১৩ বলে ফিফটি তুলে নেন বাভুমা। ৭৪তম ওভারের মাঝপথে শারীরিক সমস‍্যার জন‍্য মাঠ ছেড়ে বেরিয়ে যান লিটন দাস। তার জায়গায় কিপিং শুরু করেন একাদশে না থাকা নুরুল হাসান সোহান। ৮৩ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙেন তাইজুল।

তার বলে বাঁহাতি স্পিনার বলে রিভার্স সুইপ করেছিলেন রায়ান রিকেলটন (৪২)। বল তার গ্লাভসে লেগে ফার্স্ট স্লিপে ইয়াসির আলি চৌধুরীর হাতে জমা পড়ে। জোড়ালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার এরাসমাস। রিভিউ নিয়ে জিতে যায় বাংলাদেশ। টেম্বা বাভুমার সঙ্গী হন কাইল ভেরাইনা। প্রোটিয়াদের দূর্গে পঞ্চম আঘাত হানেন খালেদ। ১৬২ বলে ৬৭ রান করা টেম্বা বাভুমার ক্যাচ স্লিপে অসাধারণ দক্ষতায় তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় আম্পায়ারের সহায়তায় বাভুমাকে আউট ঘোষণা করা হলে ২৭১ রানে পাঁচ উইকেট হারায় প্রোটিয়ারা। দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৭৮ রান।  ভেরাইনা ১০* এবং মুল্ডার ০* রানে অপরাজিত। তাইজুল ৩২ ওভারে ৭৭ রানে ৩টি আর খালেদ ২০ ওভারে ৫৯ রানে ২ উইকেট নেন।

প্রেমে বাধা দেওয়ায় বয়ফ্রেন্ডকে দিয়ে নিজের মাকে হত্যা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa