Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বোল পাল্টালেন মেনন, কৌশলী ব্যাখ্যা (ভিডিও)
জাতীয়

বোল পাল্টালেন মেনন, কৌশলী ব্যাখ্যা (ভিডিও)

By Shamim RezaOctober 20, 20193 Mins Read
Advertisement

image-234455-1571579641জুমবাংলা ডেস্ক : একাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের সাম্প্রতিক মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের ঝড় ওঠেছে।

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে দেয়া বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ওই বক্তব্যের বিষয়ে এবার কৌশলী ব্যাখ্যা দিলেন মেনন।

যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মেনন বলেন, আমি কেবল বিগত নির্বাচনের কথা বলিনি, আমি সমগ্র স্বাধীনতা-উত্তর কাল থেকে শুরু করে বিএনপি জামাতের অধীনে হওয়া নির্বাচন সবগুলো সম্পর্কে কথা বলতে গিয়ে বিগত নির্বাচন নিয়ে কথা বলেছি। আমার দু’লাইন বক্তব্য উদ্ধৃত করলে তো বিষয়টা সঠিক হবে না, এটি ধারাবাহিকভাবে দেখা প্রয়োজন।

বিগত নির্বাচন সফলভাবেই সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু অভিজ্ঞতা সবক্ষেত্রে সুখকর নয়। এটা আমি তখনই বলেছিলাম এবং বলেছিলাম বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছিল এবং তারা এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। সেখানে কতিপয় ব্যক্তির বাড়াবাড়ি জনগণকে ক্ষুণ্ন করেছে।

‘আমি বলেছিলাম আজকে, মানুষ ক্রমাগত নির্বাচন থেকে উৎসাহ হারিয়ে ফেলছে। স্বাভাবিকভাবে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসাহব্যঞ্জকভাবে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা হয়নি। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে হয়তো ভোট দিতে যাবেন, কিন্তু ভোট দিতে পারেননি। এটাতো তখনও বলেছি আমরা, আপনারা বলেছেন, মিডিয়া বলেছে। আমরা ২০০৮ সালেও নির্বাচন করেছি, সেখানে উৎসব ছিল। বিগত নির্বাচনটা উৎসবমুখর ছিল না।’

মানুষ নির্বাচন নিয়ে উৎসাহ হারিয়ে ফেলেছে উল্লেখ করে মেনন বলেন, নির্বাচনের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এটা উপজেলা, ইউনিয়ন পরিষদসহ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। আমাদের দেশের মানুষ ভোটকে মূল্যবান মনে করে, উৎসব হিসেবে নেয়, তারা উৎসাহ হারিয়ে ফেলছে। বিএনপি-জামায়াত নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করেছিল। তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু প্রার্থী দেয়নি ঠিকমতো। ঢাকায় মির্জা আব্বাস ছাড়া সে অর্থে কোনো পরিচিত প্রার্থী ছিল না তাদের।

মন্ত্রিত্ব পাননি সেজন্য এমন ‘বিরূপ’ মন্তব্য কিনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন প্রশ্নের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মেনন বলেন, আমিতো পার্লামেন্টে এ নিয়ে বলেছি। মন্ত্রিত্ব নিয়ে আমাদের ক্ষোভ প্রত্যাশা কিছু নেই। আমাকে ২০১২ সালে মন্ত্রিত্ব অফার করা হয়েছিল। আমাদের পার্টির সিদ্ধান্তে সেটি গ্রহণ করিনি।

‘আবার যখন রাজনৈতিক সংকট চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছিল হেফাজত, জামাত, বিএনপির অবরোধ, সেসময় আমরা সেই নির্বাচনকালীন সরকারে যোগ দিয়েছিলাম। কারণ আমরা সেটি দরকারি মনে করেছিলাম। পরবর্তীকালে এর ধারাবাহিকতায় মন্ত্রিত্বে ছিলাম।’

মন্ত্রিত্ব না থাকা প্রসঙ্গে মেননের পাল্টা প্রশ্ন, এখন মন্ত্রী নেই, তাতে কি আমার ক্ষতি হচ্ছে খুব? আমিতো রাজনীতি করা লোক। এই সরকারের আমাদের সবার সংগ্রামের ফসল, এই উপলব্ধি থাকলে বোধহয় অনেক ভালো হতো।

তার বক্তব্যে ১৪ দলে একটা ভুল বার্তা গেলেও সেটি অচিরেই মিটে যাবে বলে মনে করেন মেনন।

এর আগে গতকাল শনিবার দুপুরে বরিশাল নগরীর টাউন হলে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

তিনি আরও বলেন, আজ দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে সরকার। সরকার দেশকে উন্নয়নের রোল মডেল করেছে, দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে। কিন্তু উন্নয়নের নামে দেশের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। উন্নয়নের নামে আজ দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে সরকার। তাই কেউ মুখ খুলে মত প্রকাশ করতে পারে না। সূত্র : যুগান্তর

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইসি আনোয়ারুল

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

February 6, 2026
VP

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

February 6, 2026
Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

February 6, 2026
Latest News
ইসি আনোয়ারুল

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

VP

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ভূমিকম্পে কেঁপে উঠল

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ

ডিএমপি কমিশনার

পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার

চাঁদাবাজি

‘আমরা চাঁদাবাজি করি না, কাউকেই চাঁদাবাজি করতে দেবো না’

জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.