Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জন্য নীতি-আদর্শের সাথে আপস করবেন না: রাষ্ট্রপতি
ক্যাম্পাস জাতীয় রাজশাহী স্লাইডার

ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জন্য নীতি-আদর্শের সাথে আপস করবেন না: রাষ্ট্রপতি

By Hasan MajorNovember 30, 2019Updated:November 30, 20193 Mins Read

ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জন্য নীতি-আদর্শের সাথে আপস করবেন না: রাষ্ট্রপতি

Advertisement
জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষকদের প্রতি ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জন্য নীতি ও আদর্শের সাথে আপস না করার আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।

রাষ্ট্রপতি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আজকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে শিক্ষকগণ প্রশাসনের বিভিন্ন পদ-পদবি পাওয়ার লোভে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ঠিকমতো অংশ না নিয়ে বিভিন্ন লবিং-এ ব্যস্ত থাকেন। অনেকে আবার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য শিক্ষার্থীদের ব্যবহার করতেও পিছ পা হন না। ছাত্র-শিক্ষক সম্পর্ক ভুলে গিয়ে পারস্পরিক স্বার্থসংশি¬ষ্ট লেনদেনে সম্পৃক্ত হন। এটা অত্যন্ত অসম্মানের ও অমর্যাদাকর।’

রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় শেখ কামাল স্টেডিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন, সম্প্রতি গণমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে যে-সব খবর ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা দেখে আচার্য হিসেবে আমাকে মর্মাহত করে।

তিনি একজন শিক্ষককে আদর্শ ও ন্যায়-নীতির প্রতীক হতে হবে উল্লেখ করে তাদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান।

আবদুল হামিদ বলেন, ‘আপনারা রাজনৈতিকভাবেও খুবই সচেতন ব্যক্তিত্ব। রাজনৈতিক মতাদর্শ ও চিন্তা-চেতনায় একজনের সাথে আরেক জনের পার্থক্য থাকতেই পারে। কিন্তু এর নেতিবাচক প্রভাব যেন প্রতিষ্ঠানে বা শিক্ষার্থীর ওপর না পড়ে তাও নিশ্চিত করতে হবে।’

যারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন, রাষ্ট্রপতি তাদের সব ধরনের অনিয়ম ও দুর্নীতি থেকে অবশ্যই দুরে থাকার পরামর্শ দেন।

নতুন স্নাতকদের অভিনন্দন জানিয়ে আবদুল হামিদ তাদের বর্তমান অবস্থানে আনতে মা-বাবা, শিক্ষক, সমাজ এবং দেশ ও জনগণের অবদানের কথা মনে রাখার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘মনে রাখবে এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের শ্রম ও ঘামের বিনিময়ে তোমাদের শিক্ষার ব্যয়ভার বহন করা হয়েছে। তাদের কাছে তোমরা ঋণী। এখন সময় এসেছে সেই ঋণ পরিশোধ করার। তোমরা তোমাদের মেধা, কর্ম ও সততা দিয়ে দেশ ও জনগণের কল্যাণ করতে পারলে সেই ঋণ কিছুটা হলেও শোধ হবে। এ দেশ ও দেশের সাধারণ জনগণকে ভুলবে না।

রাষ্ট্রপতি ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে উল্লেখ করে জাতীয় তাৎপর্যবাহী এ দুটি অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপনে নবীন গ্র্যাজুয়েটসহ বিশ্ববিদ্যালয় পরিবারকে অবদান রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সেই চেতার আলোকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বক্তৃতার শুরুতে রাষ্ট্রপতি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধসহ স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের অবদানের কথা স্মরণ করেন।

এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৩,৪৩২ জন গ্রাজুয়েট নিবন্ধন করেছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্যবৃন্দ, সমাবর্তন বক্তা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্র্রফেসর এম আব্দুস সোবহান, প্রো-উপাচার্য ড. চৌধুরী এম জাকারিয়া, রাবি’র কোষাধ্যক্ষ প্রফেসর একে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

July 9, 2026
Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

July 9, 2026
Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

July 8, 2026

Latest News

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa