জুমবাংলা ডেস্ক : খাবারের বিল দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ডা। পরে তা রূপ নেয় সংঘর্ষে,নিউমার্কেটের এক ব্যবসায়ী এমনটাই জানান।

নিউমার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর প্রতিবাদ করায় শিক্ষার্থীরা লাঠি ও অস্ত্র নিয়ে তাদের মারধর করেন বলে, অভিযোগ নিউমার্কেটের ব্যবসায়ীদের।

যা নিয়ে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত!
ফাইল ছবি
Advertisement

নিউমার্কেটের ব্যবসায়ী শহীদুল ইসলাম মনি বলেন, প্রায়ই চাঁদা আদায় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। শিক্ষার্থীরা হাজার টাকার কাপড় ৫০/১০০ টাকায় নিতে চান। এসব নিয়ে মাঝে মধ্যে বাকবিতণ্ডা হয়। আবার কখনও খেয়ে টাকা দেন না শিক্ষার্থীরা। আজও এমন ঘটনা ঘটেছে।

‘শুনেছি, ফাস্টফুডের দোকানের টাকা দেয়নি; তাই ঝগড়া হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এক ঝাঁক শিক্ষার্থী লাঠিসোটা ও ইট নিয়ে আমাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ এসে তাদের বাধা দেয়।’

প্রত্যক্ষদর্শী ও সংঘর্ষে আহত জুতা ব্যবসায়ী নুরুল ইসলা বলেন, আমি গাউছিয়া মার্কেটের সামনের রাস্তায় জুতার ব্যবসা করি। মাঝ রাতে দোকান গোছানোর সময় হঠাৎ করে শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়তে থাকে। একটি আমার মাথায় লাগে। মাথা ফেটে যায়।

ঘটনাস্থলে উপস্থিত  ঢাকা কলেজ থেকে এক গণমাধ্যমকর্মী জানান, প্রায় আড়াই ঘণ্টা ধরে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ চলে। দফায় দফায় চলা সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে আর্মড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি) থেকে ছোড়া হয় রাবার বুলেট।

অন্যদিকে শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে।

শিক্ষার্থীদের ছুরিকাঘাতের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। এরপর ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টার হামলার ঘটনা ঘটে।

নবজাতক পুত্রসন্তান হারালেন রোনালদো

ইট-পাটকেলের আঘাতে মূল সড়কের পাশের বেশ কয়েকটি ভবনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়।

রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের জেরে মিরপুর রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে জানান, সংঘর্ষের ঘটনায় দুই ব্যবসায়ী আহত হয়েছেন। এছাড়া পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছেন ঢাকা কলেজের দুই শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) শরীফ মুহাম্মদ ফারুকুজ্জামান বলেন, রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছবিটি জুম করে দেখুন কি করছে কারিনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.