জুমবাংলা ডেস্ক : চলতি অর্থবছরের জন্য প্রণীত মুদ্রানীতিতে ব্যাংকের সুদহার নির্ণয়ে নতুন পদ্ধতি প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। পদ্ধতি অনুসারে, ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’ তথা– সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিলের সাথে ৩ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে সুদহার নির্ণয় করা হচ্ছে। সম্প্রতি ট্রেজারি বিলের চাহিদা বাড়ায় এর ঋণ ১০ শতাংশ ছাড়িয়েছে। তাতে আগামীতে ব্যাংক ঋণের সুদহার বাড়বে বলে আশঙ্কা করছে ব্যাংক কর্মকর্তারা।

রোববার ট্রেজারি বিলের জন্য পৃথক নিলাম অনুষ্ঠিত হয়। তাতে ট্রেজারি বিল ৯১ দিন, ১৮২ দিন ও ৩৬৪ দিনের মধ্যে পরিপক্ব হয়। সরকার ৯১ দিনের ট্রেজারি বিল থেকে প্রায় ৩ হাজার ৩০৪ কোটি টাকা, ১৮২ দিনের ও ৩৬৪ দিনের সিকিউরিটিজ থেকে যথাক্রমে ৩০৪ কোটি ও ৫৮২ কোটি টাকা আদায় করেছে।

৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার বা ইয়েল্ড ছিল ১০ দশমিক ২০ শতাংশ এবং ১৮২ দিনের ও ৩৬৪ দিনের সিকিউরিটিজের জন্য যথাক্রমে ১০ দশমিক ৪০ শতাংশ ও ১০ দশমিক ৬০ শতাংশ ছিল। গত ১২ নভেম্বর সর্বশেষ নিলাম অনুষ্ঠিত হয়েছিল, যখন ৯১ দিনের ট্রেজারি বিলের সুদ ছিল ১০ শতাংশ, ১৮২ দিনের সুদ ছিল ১০ দশমিক ২০ শতাংশ এবং ৩৬৪ দিনের সুদ ছিল বার্ষিক ১০ দশমিক ৩০ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে সব ধরনের ট্রেজারি বিলের সুদ ছিল ৭ দশমিক ২৯ শতাংশ থেকে ৮ দশমিক ১০ শতাংশের মধ্যে। অর্থাৎ পর্যায়ক্রমে বিলের সুদ বেড়েই চলেছে।

সাধারণত সরকার ট্রেজারি বিল ও বন্ড ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক খাত থেকে ঋণ নিয়ে থাকে। কিন্তু গত অর্থবছরে ব্যাংক খাত থেকে রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছিলো সরকার। তাতে দেশে মূল্যস্ফীতির চাপ বেড়ে যাওয়ায় ফের বিল-বন্ডে ঝুঁকছে সরকার। ফলে এই খাতের সুদহারও প্রতিনিয়ত চড়া হচ্ছে। সাথে ঋণের সুদহারে চোখ রাঙাচ্ছে।

ব্যাংকাররা বলছেন, ট্রেজারি বিলের উচ্চ সুদ ব্যাংকগুলোর ঋণের সুদকে প্রভাবিত করবে। কারণ কেন্দ্রীয় ব্যাংক এই ঋণ উপকরণের সঙ্গে যুক্ত একটি নতুন ঋণ হার ব্যবস্থা চালু করেছে।

এদিকে ট্রেজারি বিলের উচ্চ সুদের কারণে স্মার্ট বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে স্মার্ট ছিল ৭ দশমিক ১৪, সেপ্টেম্বরে ৭ দশমিক ২০ এবং অক্টোবরে ৭ দশমিক ৪৩ শতাংশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.