
গতকাল অস্ট্রেলিয়ার সাথে হারের পর ম্যাচ এবং পিচ নিয়ে ভাবনাটা ওঠে এলো নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনের কথায়। তিনি বলেন, পরের ম্যাচে আমাদের ভালো ব্যাট করতে হবে। অবশ্য এমন পিচে লড়াই করা অত্যন্ত কঠিন। এমন উইকেট খেলোয়াড়দের প্রত্যাশিত নয়। যদিও আমাদের ব্যাটিং দুর্বলতার কারণেই আজ হারতে হয়েছে।
অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকের প্রশংসা করে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, এটা খুব চ্যালেঞ্জিং পিচ ছিল। ৯২ রানে তারা (অস্ট্রেলিয়া) যখন ৫ উইকেট হারালো তখন ক্যারি নামল। এবং দুর্দান্ত জুটি গড়ল। পার্থক্যটা সেই করে দিয়েছে। তবে আমাদের চেয়ে অস্ট্রেলিয়া ভালো ব্যাট করেছে।
নিউজিল্যান্ডের রাউন্ড রবিনে শেষ ম্যাচ খেলবে ৩ জুলাই, স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



