বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘হাইকোর্টে বুকে ব্যথা অনুভব করলে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।’
তিনি বলেন, ৭৮ বছর বয়সী বিএনপি নেতাকে হাসপাতালের সিসিইউতে কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
মওদুদের একান্ত সহকারী (পিএস) মমিনুর রহমান সুজন বলেন, ‘শনিবার রাত থেকে স্যার (মওদুদ) বুকের ব্যথা ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। আজ হাইকোর্টে গেলে তার অবস্থা আরও খারাপ হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




