Advertisement
জুমবাংলা ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো ব্যালট পেপারে নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করছে।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে সিসিটিভি কন্ট্রোল রুমে বসে এ ভোট মনিটর করা হচ্ছে। ঢাকা-১৭ আসনের পাশাপাশি ইভিএমের মাধ্যমে চলমান পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও যশোর জেলার বেনাপোল পৌরসভা নির্বাচনও মনিটরিং করা হচ্ছে।

সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ.কে.এম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. সায়েম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

ঢাকা ১৭ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৪টি। ৮৫৩টি ক্যামেরার মাধ্যমে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের ভোট মনিটরিং করা হচ্ছে।

অন্যদিকে বেনাপোলের ১২টি ভোট কেন্দ্রে ১১৯টি এবং ভান্ডারিয়ার ৯টি ভোট কেন্দ্রে ৮৬টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

২০টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সাথে ১ হাজার ৫৮টি সিসি ক্যামেরায় উপ নির্বাচন ও ২ পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেড করে ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দু’টি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গুলশান-বনানীতে আজ উপনির্বাচন, বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.