স্পোর্টস ডেস্ক : রাত পোহালেই সোমবার (২৯ নভেম্বর) ঘোষণা করা হবে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত ও সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর বিজয়ীর নাম। করোনা মহামারির কারণে গেল বছরের ব্যালন ডি’অর বাতিল হয়ে যাওয়ায় চলতি বছর পুরস্কারটি নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।

Advertisement

গত এক দশক ধরে ব্যালন ডি’অর পুরস্কারকে নিজেদের ব্যক্তিগত সম্পদ বানিয়ে ফেলেছেন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি সর্বোচ্চ ছয়বার এবং দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার পুরস্কারটি জিতেছেন রোনালদো। তবে এবার হাওয়া অন্যদিকে বইতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বসেরা এই দুই ফুটবলারকে ছাপিয়ে ২০২১ সালের টাইটেল জিততে পারেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেওয়ানডোস্কি!

করোনার কারণে গত বছরের ব্যালন ডি’অর বাতিল না হলে লেওয়ানডোস্কি নিশ্চিতভাবেই জিততেন। কারণ গেল মৌসুমে বুন্দেসলিগায় মাত্র ২৯ ম্যাচ খেলে রেকর্ড ৪১ গোল করেছিলেন তিনি। এছাড়া ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি। তবে করোনার ছোবলে স্বপ্ন অধরা থেকে যায় তার।

তবে চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন লেওয়ানডোস্কি। সর্বোচ্চ ৪৫ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন তিনি। এছাড়া বুন্দেসলিগা, ক্লাব ওয়ার্ল্ড কাপ এব ডিপিএল সুপারকাপ জয়ের রেকর্ডও রয়েছে।

এদিকে, কোপা আমেরিকা জেতা মেসির হাতেই রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। সম্প্রতি স্কাই স্পোর্টসের ইতালিয়ান সাংবাদিক মাতেও মরেতো বলেছেন, মেসিই জিতছেন এবারের ব্যালন ডি’অর। তার মতে, মেসি যে এই সম্মাননা জিতছেন সেই ব্যাপারে তার (মেসির) ঘনিষ্টজনরা এখনই অবহিত আছেন।

মাতেও আরও জানিয়েছেন, মেসি এই পুরস্কার ঝুলিতে নিচ্ছেন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো ও বায়ার্ন মিউনিউখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কিকে পেছনে ফেলে।

এদিকে, ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা প্রতিষ্ঠান ফ্রান্স ফুটবল সাময়িকীর প্রধান সম্পাদক প্যাসকেল ফেরে গণমাধ্যমকে জানিয়েছেন নতুন এক খবর। তিনি দাবি করেছেন, খোদ রোনালদো তাকে বলেছেন যে, মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতেই অবসর নিতে চান পর্তুগিজ এই ফরোয়ার্ড।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যাসকেল ফেরে বলেন, ‘রোনালদোর একমাত্র লক্ষ্য মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে অবসর নেওয়া।’ তিনি বলেন, ‘আমি আপনাদের বিষয়টি বলছি, কারণ সে আমাকে এটা বলেছে।’

তবে এবার কে পুরস্কারটি পেতে যাচ্ছেন সে ব্যাপারে কোনো আভাস দেননি ফ্রান্স ফুটবল সাময়িকীর এই প্রধান। তিনি বলেন, এটি সর্বোচ্চ গোপনীয় একটি বিষয়। বিজয়ীরা এ ব্যাপারে অবগত না হওয়ার আগে আমি বিষয়টি জানাতে পারি না।

এ বছরের অক্টোবরের শুরুর দিকে ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। তাতে মেসি ছাড়াও আছেন রবার্ট লেওয়ানডোস্কি, জর্জিনহো, ক্রিস্টিয়ানো রোনালদো, এনগোলো কান্তে, লুকাকু, পেদ্রী, জিয়ানলুইজি দোন্নারুমা, নেইমার, লিওনার্দো বোনোচ্চি, জর্জিয়ো চিল্লিনি, সিমন কাযার, রুবেন ডায়াস, ম্যাসন মাউন্ট, ব্রুনো ফার্নান্দেজ, লুকা মদ্রিচ, পিল ফোডেন, রিয়াদ মাহরেজ, আরলিং হল্যান্ড, হ্যারি কেন, করিম বেনজেমা, রহিম স্টার্লিং, লাওতারো মার্টিনেজ, মোহাম্মদ সালাহ এবং কিলিয়ান এমবাপ্পে।

আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.