
মেসি-এমবাপ্পে উভয়ে আছেন ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায়। ফুটবল বিশ্বের মর্যাদাপুর্ণ এই পুরস্কার ঘোষণা করা হবে ডিসেম্বরে, প্যারিসে।
গত সেপ্টেম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে পেছনে ফেলে মেসির হাতে ওঠেছে ফিফা দ্য বেস্ট’র পুরস্কার। তার আগে চলতি বছরের আগস্টে লিভারপুলের ডাচ ডিফেন্ডার ফন ডাইক হয়েছেন উয়েফা বর্ষসেরা। দুই পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তিনজনের তালিকায় ছিলেন রোনালদো, মেসি ও ফন ডাইক। কিন্তু চলতি বছর এখনো খালি হাতে রয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার।
ব্যালন ডি’অরের জন্য এবারও ফেবারিটদের তালিকায় আছেন এই তিনজন। তবে এমবাপ্পে মনে করেন, বার্সেলোনা অধিনায়ক মেসিরই গোল্ডেন বুট জেতা উচিৎ। জার্মানভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ডের স্পেগেলকে ২০ বছর বয়সী পিএসজি তারকা বলেন, ‘মেসি। স্বতন্ত্রভাবে, তিনিই বছরের সেরা ছিলেন।’
গত বছর লুকা মদরিচ ব্যালন ডি’অর জয়ের আগে গত এক দশক সর্বোচ্চ পাঁচবার করে ব্যালন ডি’অর ভাগাভাগি করেছেন রোনালদো-মেসি। তবে গত বছর তালিকায় পঞ্চম স্থানে ছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড। এই সিদ্ধান্তের জন্য সমালোচনাও শুনতে হয়েছে ব্যালন ডি’অর কমিটিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



