ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্রহ্মপুত্র-যমুনা, উত্তরাঞ্চলের তিস্তা-ধরলা এবং উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।
আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্যানুযায়ী আগামী ৭২ ঘণ্টা দেশের উত্তরাঞ্চলের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয়, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বিহার প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

ফলে এই সময়ে ব্রহ্মপুত্র-যমুনা ও আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

তিস্তা ও ধরলা নদীসমূহের পানি সমতল আগামী ৭২ ঘন্টায় সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে।

গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে।
আজ সকাল ৯টা পর্যন্ত পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশন মোট ১০১ টি। এর মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ৫৭টি ও হ্রাস পেয়েছে ৪২টি। অপরিবর্তিত রয়েছে ২টি স্টেশন। এছাড়া বিপদসীমার উপরে রয়েছে ৪টি।  সূত্র : বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.