Advertisement

স্পোর্টস ডেস্ক: শেষ ষোলোতে সোমবার দিবাগত রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগে শুনতে হলো দুঃসংবাদ। তাদের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস ও লেফট ব্যাক আলেক্স টেলেস ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।

জেসুস-টেলেস

প্রতিবেদন থেকে জানা যায়, আর্সেনাল তারকা জেসুস হাঁটুর সমস্যায় ভুগছিলেন। সেটা বেশ বেড়ে গেছে। সে কারণে আগামী এক মাস তিনি আর খেলতে পারবেন না।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় টেলেস শুক্রবার রাতে ক্যামেরুনের বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েন। তার অস্ত্রোপচার দরকার হবে। সে কারণে তিনিও আর খেলতে পারবেন না।

আলেক্স স্যান্দ্রো, দানিলো ও নেইমারের ইনজুরির পর জেসুস ও টেলেস ইনজুরিতে পড়ায় দারুণ বিপাকে পড়লেন কোচ তিতে।

ভার্চুয়াল জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচে জিতবে কে?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google