Advertisement

স্পোর্টস ডেস্ক : দুইজনের বয়সই ‘টিন’-এর ঘরে। উভয়ই আক্রমণভাগের খেলোয়াড়।  নিয়মিত খেলোয়াড়দের বিশ্রামে যাওয়ার সুযোগে একাদশে জায়গা পেয়ে নিজেদের মেলে ধরতে ভুল করলেন না রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র।  উঠতি এই দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে বেলজিয়ান ক্লাব ব্রুজকে সহজে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করল রিয়াল মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ৩-১ গোলের জয় পায় রিয়াল।  গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে হয় ম্যাচের চারটি গোল। দুই স্বদেশি রদ্রিগো ও ভিনিসিউস দুটি গোল করার পর ম্যাচের যোগ করা সময়ে অসাধারণ একটি গোল করেন রিয়ালের মিডফিল্ডার লু্কা মদ্রিচ।

সবশেষ ম্যাচে পিএসজির সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যাচের শুরুর একাদশে আটটি পরিবর্তন এনে ব্রুজের বিপক্ষে একাদশ সাজান রিয়াল কোচ জিনেদিন জিদান। তাতে ছিলেন না এডেন হ্যাজার্ড, করিম বেনজেমা, টনি ক্রুস ও সের্হিও রামোসের মতো তারকা খেলোয়াড়রা।

শুরুটা দারুণ ছিল ব্রুজের। রিয়াল গোলরক্ষক আলফোসে আরিওলার বাধার কারণে দারুণ একটি গোলের সুযোগ হারায় স্বাগতিক দল। প্রথমার্ধে চেষ্টা করেও গোলের দেখা পায়নি রিয়ালও।

দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন ১৮ বছর বয়সী রদ্রিগো। কিন্তু ব্যবধান দুই মিনিটের বেশি ধরে রাখতে পারেনি রিয়াল। সমতা ফিরিয়ে বসেন বেলজিয়ান মিডফিল্ডার হান্স ভানাকেন।

৬৪তম মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে নেন ভিনিসিউস। স্বদেশি সতীর্থের পাস থেকে গোলটি করেন ভিনিসিউস জুনিয়ার। ম্যাচের যোগ করা সময়ে স্বাগতিক দলের কফিনে শেষ পেরেক ঠুকেন মদ্রিচ।

এই জয়ে ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে রিয়াল। গ্রুপ চ্যাম্পিয়ন দিনের অপর ম্যাচে গ্যালাতাসারাইকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া পিএসজি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.