নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এ নিয়ে টানা ষষ্ঠ আসরে ইউরোপিয়ান দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো সেলেসাওদের।

ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার। তবে দলকে নতুনভাবে সংগঠিত করার কথা জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
এদিকে ফুটবল বিশ্বে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে চেনে আর্জেন্টিনাকে। মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে মিসরের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিভিন্ন দিক নিয়ে কথা বলার ফাঁকে ব্রাজিল বিদায় নিয়েও মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
স্কালোনি বলেন, ‘আমরা অনুশীলনের ফাঁকে ম্যাচের কিছু অংশ দেখেছি। তবে ঝড়ের কারণে অনুশীলন বন্ধ করতে হয়েছিল। নরওয়ে খুব ভালো দল। ব্রাজিল যেভাবে বিদায় নিয়েছে, একই ঘটনা আমাদের সঙ্গেও ঘটতে পারত। তাই আমরা সতর্ক আছি। মিসরও খুব ভালো প্রতিপক্ষ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



