Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ব্রাজিলের ৯ নম্বর রিচার্লিসন ২০ বছর আগে একই জার্সিধারী রোনালদোকে দেখে কাঁদলেন
খেলাধুলা ফুটবল

ব্রাজিলের ৯ নম্বর রিচার্লিসন ২০ বছর আগে একই জার্সিধারী রোনালদোকে দেখে কাঁদলেন

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 8, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : ২০ বছর আগে ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকে মাতিয়েছিলেন এক ৯ নম্বর। হাতে তুলেছিলেন ট্রফিও। ২০ বছর পর ব্রাজিলের আর এক ৯ নম্বর স্বপ্ন দেখাচ্ছেন দেশকে ট্রফি দেওয়ার।

ব্রাজিলের ৯ নম্বর রিচার্লিসন ২০ বছর আগে একই জার্সিধারী রোনালদোকে দেখে কাঁদলেন

Advertisement

বিশ্বকাপে সোমবার তিন নম্বর গোলটি করেছেন ব্রাজিলের ৯ নম্বর রিচার্লিসন। ম্যাচের পর তার সঙ্গে দেখা হয়ে গেল ২০ বছর আগের ৯ নম্বর জার্সিধারী রোনালদোর। নিজের আদর্শকে দেখে কেঁদে ফেললেন রিচার্লিসন।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একক নৈপুণ্যে একটি অনবদ্য গোল করেছেন রিচার্লিসন। বিখ্যাত হয়েছে তার এবং দলের ‘পিজিয়ন ডান্স’, যে নাচ করতে দেখা গেছে কোচ তিতেকেও।

ম্যাচের পর রোনালদোর সঙ্গে রিচার্লিসনের সাক্ষাৎকারের ব্যবস্থা করেছিল ফিফা। সামনে রোনালদোকে দেখেই হকচকিয়ে যান রিচার্লিসন। রোনালদো তাকে জড়িয়ে ধরার সময় চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি।

কিছুক্ষণ পর রোনালদোর পায়ে হাত ছুঁইয়ে নিজের মাথায় ঠেকান রিচার্লিসন। ফিফার ভিডিও প্রকাশের পর তা ভাইরাল হয়েছে।

ফিফার ভিডিওতে দেখা যায়, রিচার্লিসন কথাই বলতে পারছিলেন না। তাকে রোনালদো বলেন, ‘তোমাকে আজ কথা বলতেই হবে। আমাকে পিজিয়ন নাচ শেখাতে হবে। তুমি তো তিতেকেও নাচিয়ে দিলে। আর তিনটে ম্যাচ বাকি। ফাইনালে কিন্তু ২০০২ সালে আমার সেই চুলের ছাঁটে তোমাকে দেখতে চাই।’

উত্তরে রিচার্লিসন বলেন, ‘আমি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছি। রোনালদো আমার আদর্শ। নেইমারের মতো। ছোট থেকে আপনি আমার অনুপ্রেরণা। আশা করি সেই চুলের ছাঁটে আমার অনেক ছবি আপনি দেখেছেন।’

রোনালদো উত্তর দেন, ‘আমি তোমাকে অনুপ্রেরণা জুগিয়েছি। এ বার তোমার পালা। অনেক ব্রাজিলীয়র অনুপ্রেরণা তুমি। তোমার গোল দেখে হাজার হাজার ব্রাজিলীয় গলা ফাটায়। আনন্দ করে। তুমি আমাদের গর্ব। আমরা তোমাদের পাশে রয়েছি। আজ দারুণ খেলেছ তোমরা।’

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে মিশন শুরু করে ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করেন রিচার্লিসন।

সোমবার রাত ১টায় নকআউট পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের জয়ে তৃতীয় গোলটি করেন রিচার্লিসন।

গোলটির আক্রমণের শুরুটা রিচার্লিসনই করেন। মাথায় বল নিয়ে অসাধারণ জাগলিংয়ের পর তিনি বল দেন মার্কিনিওসকে। তার থেকে বল যায় থিয়াগো সিলভার কাছে। সিলভা বল বাড়ানোর আগেই বক্সে ঢুকে পড়েন রিচার্লিসন। তিনি বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল নিশ্চিত করেন।

রিচার্লিসনের সেই গোলটি দেখে মনে পড়ে যায় ‘দ্য ফেনোমেনোন’ রোনালদো নাজারিওকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

জুন 19, 2026
ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

জুন 19, 2026
গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

জুন 18, 2026
Latest News
ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

বিশ্বকাপ

‘রোনালদো আর আগের মতো নেই’—বিশ্বকাপে ড্রয়ের পর কঙ্গো ফুটবলারের খোঁচা

Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa