Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনাল ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের আশঙ্কা
খেলাধুলা জাতীয় ফুটবল

ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনাল ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের আশঙ্কা

By Hasan Majorজুলাই 9, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: ১৪ বছর পর বড় কোন টুর্নামেন্টের ফাইনালে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার। আগামী রবিবার (১১ জুলাই) ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল পরাশক্তি।

ফাইনাল এমনিতেই রোমঞ্চকর, তারমধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ, নেইমার-মেসির শ্রেষ্ঠত্বের লড়াই। সবমিলিয়ে উত্তেজনা আর রোমাঞ্চের পারদ বেড়ে অসীম পর্যায়ে উঠেছে। কেবল লাতিন আমেরিকা নয়, উত্তেজনার পারদে ফুটছে পুরো ফুটবল বিশ্ব।

উত্তেজনার ছোঁয়া লেগেছে ১৫ হাজার ৯১৫ কিলোমিটার দূরের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও। কোপা আমেরিকার এবারের আসরের শুরু থেকে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে। হামলা ও পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। গত ৬ জুলাই পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত ৪ জনের আহত হওয়ার খবর মিডিয়ায় এসেছে।

এমন পরিস্থিতিতে আগামী রবিবার জনপ্রিয় এই দুই দলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে জেলায় অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ জন্য সেদিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশ। জনগণকে বাইরে বের না হয়ে নিজের বাসায় বসে খেলা দেখার নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে নির্দেশনা এসেছে, চায়ের দোকানে বা বড় কোনো স্ক্রিনে গণজমায়েত করে প্রকাশ্যে খেলা দেখা যাবে না। যার যার বাড়িতে বসে খেলা দেখতে হবে।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে যারা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবে তাদের কোনোরকম ছাড় না দেয়ার কথা বলেছে পুলিশ।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন গণমাধ্যমকে বলেন, ‘ফাইনাল খেলায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে আমাদের কাছে এই রকম আগাম তথ্য রয়েছে। এ সংঘর্ষের ঘটনা এড়াতে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি।

মোল্লা মোহাম্মদ শাহীন আরো জানান, কোপা আমেরিকার ফাইনাল খেলাকে কেন্দ্র করে যাতে কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য জেলায় বিট পুলিশিং এর ১১৬টি টিম মাঠে কাজ করছে। পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদেরও সহযোগিতা চেয়েছে পুলিশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
সম্মেলন

বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

জুন 12, 2026
ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

জুন 12, 2026
ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

জুন 12, 2026
Latest News
সম্মেলন

বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

তৃতীয় ভাষা

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা

গাছ রোপণ

একটি গোল, একটি চারা গোল হবে বিশ্বকাপে, গাছ রোপণ হবে বাংলাদেশে

আটক

বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক

৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, বাড়বে বিভিন্ন ভাতা

সম্পর্ক জোরালো

অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতেই সম্পর্ক জোরালো করবে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

সুখবর

বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সুখবর

পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa