ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে দায়িত্ব পালন করতে গিয়ে মোজাহিদুল ইসলাম (মো. মুজাহিদুল ইসলাম) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। আকস্মিক স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনি দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সরাইল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম ভোটকেন্দ্র নং-৫১-এর ২ নম্বর বুথে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকার সময় এ ঘটনা ঘটে।
মৃত মোজাহিদুল ইসলাম সরাইল উপজেলার খালোয়াপাড়া এলাকার বাসিন্দা এবং পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।
প্রিজাইডিং অফিসার শামীম আল মামুন জানান, ভোটগ্রহণ চলাকালে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ
ভোট দিয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে ফেসবুকে ছবি শেয়ার করলেন তারেক রহমান
উল্লেখ্য, সংশ্লিষ্ট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৪৩৫ জন। ঘটনার সময় পর্যন্ত প্রায় ৪ শতাধিক ভোট কাস্ট হয়েছিল বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


