জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসারে আজ যাত্রীবাহী মাইক্রোবাস ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখিসংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

Advertisement

বেলা ১২টার দিকে সদর উপজেলার উজানিসার নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও চারজন সিএনজি যাত্রী আহত হন।

নিহতরা হলেন- সিএনজির চালক মো. চাঁন মিয়া (৫০) ও জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের আব্দু মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৪৫)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু বাসসকে জানান, একটি মাইক্রোবাস কুমিল্লার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উজানিসারে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকসার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ সবাই আহত হয়। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চালক মো. চাঁন মিয়া ও মো. বিল্লাল হোসেন নামের এক যাত্রী নিহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.