গাজীপুর প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইয়ে নির্মানাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী ছাইদুল ইসলাম আল-আমিন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই দেশের সময় শুক্রবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। আল-আমিনের মৃত্যুতে তার গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছৈলাদী গ্রামে এখন শোকের মাতম।

Advertisement

আল-আমিন ওই গ্রামের মো. বকুল সরকারের একমাত্র ছেলে। আল-আমিনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার ও ইউপি সদস্য মো. ফারুক শেখ।

নিহতের চাচাত ভাই শাসমুল হক জুয়েল জানান, ছাইদুল ইসলাম আল-আমিন এক বছর আগে জীবিকা নির্বাহের জন্য ব্রুনাই পাড়ি জমান। সেখানে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মত গত ৬ সেপ্টেম্বর শুক্রবারেও তিনি কাজ করতে যান। ওইদিন ব্রুনাইয়ের স্থানীয় সময় দুপুর দুইটায় নির্মাণাধীন ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে যান। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে কারণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

জানা গেছে, নিহত আল-আমিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। অনেক ধার-দেনা করে অধিক সুখের আশায় পরিবারের স্বাচ্ছন্দ ফেরাতে ও সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার আশায় বছর খানেক আগে আল-আমিন প্রবাসে পাড়ি দেয়। সেখানে গিয়ে কাজ ও বেতন ভালো না হওয়ায় এখনও ঋণ পরিশোধ করা হয়নি তার। কিন্তু ঋণের বোঝা মাথায় তিনি মৃত্যুর কাছে তার সকল স্বপ্ন হার মানল।

ইউপি সদস্য মো. ফারুক শেখ জানায়, ঘরে আল-আমিনের অসুস্থ বৃদ্ধ মা-বাবা তার মৃত্যুর খবরে দিশেহারা। স্বামীর মৃত্যুর খবরে স্ত্রী মুক্তা বেগম (২২) বারবার মূর্ছা যাচ্ছেন। আর ৫ বছরের মাহিন ও ৩ বছরের ফাহিম নামের দুই শিশু সন্তান কিছু না বুঝেই ফেল ফেল করে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তারা এখনও বুঝতে পারছে না তাদের বাবা না ফেরার দেশে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.