Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ব্লেসিং মুজারাবানি কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ব্লেসিং মুজারাবানি কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন

By iNews DeskMarch 15, 20263 Mins Read

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার দুই মাস পর নতুন করে পেস আক্রমণ শক্তিশালী করতে জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

শুক্রবার ফ্র্যাঞ্চাইজিটি এই চুক্তির বিষয়টি নিশ্চিত করে। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে নজর কাড়ার পর থেকেই মুজারাবানিকে নিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির আগ্রহ দেখা যাচ্ছিল। শেষ পর্যন্ত কলকাতাই তাকে দলে ভেড়াল।

কলকাতার সঙ্গে চুক্তি হওয়ার পর পাকিস্তান সুপার লিগ থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন এই জিম্বাবুইয়ান পেসার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ইসলামাবাদ ইউনাইটেডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

গত ডিসেম্বরে আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বেশ প্রতিযোগিতা হয়েছিল। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স প্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি বাঁহাতি এই পেসারকে দলে নেয়।

তবে সেই সিদ্ধান্ত বেশিদিন স্থায়ী হয়নি। পরের মাসেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনার পর মুস্তাফিজকে দল থেকে বাদ দেয় কলকাতা। বিষয়টি বাংলাদেশে ব্যাপক আলোচনা তৈরি করে এবং দুই দেশের ক্রিকেট সম্পর্কেও এর প্রভাব পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পরে খুব অল্প সময়ের মধ্যেই পাকিস্তান সুপার লিগে মুস্তাফিজের নতুন ঠিকানা ঠিক হয়ে যায়। লাহোর কালান্দার্স তাকে প্রায় ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে নেয়।

ব্লেসিং মুজারাবানি

Advertisement

অন্যদিকে মুজারাবানির পিএসএলে যাত্রাটা শুরুতে ততটা সহজ ছিল না। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পিএসএলের নিলামে তাকে কোনো দল নেয়নি। পরে শামার জোসেফের বদলি হিসেবে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় ইসলামাবাদ ইউনাইটেড।

পিএসএলে আগেও অভিজ্ঞতা আছে মুজারাবানির। তিনটি মৌসুমে ১৫ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ২১ উইকেট। ২০২৩-২৪ মৌসুমে করাচি কিংসের হয়ে খেলতে গিয়ে শিরোপাও জিতেছিলেন তিনি। সেই আসরে পাঁচ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার।

আইপিএলে এখনো অভিষেক হয়নি তার। গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। লুঙ্গি এনগিডির বদলি হিসেবে তাকে দলে নেওয়া হয়েছিল। এর আগে ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে নেট বোলার হিসেবেও যুক্ত ছিলেন।

তবে এবার আইপিএলে অভিষেকের সম্ভাবনা আরও জোরালো বলে মনে করা হচ্ছে। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেন মুজারাবানি। ছয় ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের গুরুত্বপূর্ণ জয়েও বড় ভূমিকা ছিল তার। পরে বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা পান তিনি।

এদিকে সময়সূচির দিক থেকেও এবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুজারাবানি। আগামী ২৬ মার্চ শুরু হওয়ার কথা পিএসএলের নতুন মৌসুম। তার মাত্র দুই দিন পর শুরু হবে আইপিএল। টানা দ্বিতীয় বছরের মতো একই সময়ে আয়োজন করা হচ্ছে দক্ষিণ এশিয়ার এই দুই বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

গত বছরও এমন পরিস্থিতি দেখা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার কর্বিন বশ পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছিলেন, যখন মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নেয়। সেই ঘটনায় পিএসএল কর্তৃপক্ষ তাকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করে।

মুজারাবানির ক্ষেত্রেও এমন কোনো শাস্তি আসবে কিনা, তা এখনো পরিষ্কার নয়। তবে আপাতত কলকাতা নাইট রাইডার্সের জন্য তিনি নতুন মৌসুমের পেস আক্রমণে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
লেনদেনের ফি

ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা

July 1, 2026
লিওনেল মেসি

স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!

July 1, 2026
Brazil

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

July 1, 2026

Latest News

লেনদেনের ফি

ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা

লিওনেল মেসি

স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!

Brazil

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

Japan

হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

মেসি

‘মেসি আরো গোল করুক, তবে আমার লক্ষ্য বিশ্বকাপ ট্রফি’

FIFA-World-Cup

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের!

টাইব্রেকার ভাগ্যে

টাইব্রেকার ভাগ্যে ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

Brazil

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa