
এ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ জনের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে দলে সুযোগ হয়নি মেহেদী হাসান মিরাজের। যেখানে এই দলে ঠাঁই দেয়া হয়েছে এক নতুন মুখকে। তরুণ পেসার ইয়াসিন আরাফাত মিশুকে।
সিরিজের জন্য তরুণ দল বেছে নিয়েছে বাংলাদেশ। দলে ঢুকেছেন আফিফ হোসেন, ইয়াসির আরাফাত ও অলরাউন্ডার মেহেদী হাসান। আর সর্বশেষ সিরিজেও দলে থাকা মেহেদী হাসান মিরাজ বাদ পড়েছেন।
টেস্ট সিরিজে বিশ্রাম পাওয়া মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন টি-টোয়েন্টি দলে ঢুকেছেন। তবে এবারও ফিরতে পারেননি তাসকিন আহমেদ।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



