Advertisement
জুমবাংলা ডেস্ক : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই সরকার ব-দ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছে। ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন হলে নদী ভাঙনের সমস্যা থাকবে না।

শুক্রবার পটুয়াখালীর গলাচিপা লঞ্চঘাট, পানপট্টি লঞ্চঘাট, বোয়ালিয়া স্লুইজ গেটের স্পিডবোট ঘাট ও বদনাতলী লঞ্চঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দক্ষিণাঞ্চলে উন্নয়নের জোয়ার বইছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।

তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না। এ অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পায়রা সমুদ্রবন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। উপকূলীয় অঞ্চলকে নদী ভাঙন থেকে বাঁচাতে অচিরেই বাঁধ সংস্কার ও নির্মাণ করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, প্রকল্প প্রধান (ড্রেজিং) মু. আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার প্রমুখ।

এর আগে সকাল ৯টায় তিনি কলাপাড়ার রাবনাবাদ নদী তীরবর্তী পায়রা সমুদ্রবন্দর থেকে গলাচিপা লঞ্চঘাটে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদাকেও এ সময় অভিনন্দন জানানো হয়।

সম্প্রতি সাংসদ এসএম শাহজাদা জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় ‘ত্রাণ চাই না, বেড়িবাঁধ চাই’ প্ল্যাকার্ড নিয়ে বক্তব্য দেয়ার পর নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বেড়িবাঁধ পরিদর্শনে আসেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.