অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়ে দিয়েছেন। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলাই এখন তার পেশা। পাশাপাশি রূপালী জগতের প্রতিও তার আগ্রহ কম নয়। বলিউডি গানে তার পুরো পরিবারকে প্রায়ই নাচতে দেখা যায়। সেই ওয়ার্নারকেই হঠাৎ দেখা গেল বন্দুক হাতে ঝগড়া করতে!

ওয়ার্নার

Advertisement

গত পরশু ভিক্টোরিয়ার ইয়ারা নদীতে বন্দুক হাতে আরও কয়েকজন বন্দুকধারীর সঙ্গে কথা কাটাকাটি করতে দেখা যায়। দৃশ্যটি এমন- ওয়ার্নার ফুল আঁকা একটি সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে ললিপপ হাতে হেলিকপ্টার থেকে নামেন। এরপর তিনি কয়েকজন বন্দুকধারীর সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে তিনি সোনালি রঙের একটি বন্দুক বের করে ওই লোকগুলোর দিকে তাক করেন।

তাহলে কি ‘অপরাধজগতের’ কারও সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন এই মারকুটে ব্যাটার? নাহ, আসলে তেমন কিছুই হয়নি। ওয়ার্নার মূলত ইয়ারা নদীতে গিয়েছিলেন একটি সিনেমার শুটিংয়ের কাজে। ওই শুটিংয়ের ক্রুদের দেখে উপমহাদেশের মানুষ বলেই মনে হয়েছে। এ কারণেই ধারণা করা হচ্ছে, ওয়ার্নার বলিউডের কোনো সিনেমার শুটিং করছিলেন।

ভারতের মাটিতে হাসানের ইতিহাস

খেলোয়াড়ী জীবনেই বলিউডের নানা সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন ওয়ার্নার। এছাড়া কাজ করেছেন বিভিন্ন বিজ্ঞাপনচিত্রেও। এবার অবশ্য কোন সিনেমায় ওয়ার্নার অভিনয় করছেন, সেটা এখনো স্পষ্ট নয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.