
গত ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ হোন সাকিব। নিষেধাজ্ঞার মধ্যেই গতকাল নিজের রেস্টুরেন্টের আরও একটি শাখার উদ্বোধন করতে আসেন সাকিব। এ সময় সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের জবাব অনেকটাই হাসির ছলে এড়িয়ে যান দেশসেরা এই তারকা। তবে ভক্তদের জন্য একটি বার্তা দেন তিনি। সাকিব বলেন, ‘কিছু জিনিস সাসপেন্স থাকা ভালো। তারা (ভক্তরা) যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে এসেছেন যেন সেইভাবে সাপোর্ট দেন এবং তার প্রতিদান আমি দেয়ার চেষ্টা করব।’
এ ছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের অংশীদার ইমরুল কায়েসও। বিপিএলে তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতি শুভ কামনা জানান সাকিব। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘বিপিএলে ভালো সময় পার করছেন। কালকে তার আরেকটি ম্যাচ রয়েছে। আশা করি সেখানে ইমরুল ভালো কিছু করবে। সেই সাথে টুর্নামেন্টে সে যেন সবচেয়ে বড় রান সংগ্রাহক হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



