স্পোর্টস ডেস্ক : বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় বিরাট কোহলি। ক্রিকেট খেলুড়ে প্রতিটি দেশেই রয়েছে তার অসংখ্য ভক্ত। ব্যতিক্রম নয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও। সেখানেও আছে ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রোর অগণিত সমর্থক। সদ্য তাকে খেলতে আমন্ত্রণ জানিয়েছেন এক পাকভক্ত।

Virat_Kohli_10

Advertisement
২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর হয় সন্ত্রাসী হামলা। এর পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে ছিল। দীর্ঘ ১০ বছর সেখানে ফিরেছে মূলধারার ক্রিকেট। সম্প্রতি নির্বিঘ্নে দেশটি সফর শেষ করে এসেছে শ্রীলংকা। মাঠের লড়াইও হয়েছে জমজমাট। ওয়ানডে সিরিজ জেতেন সরফরাজরা। টি-টোয়েন্টিতে ধবলধোলাই করে বদলা নেন লংকানরা।

এবার পরোক্ষভাবে ভারতকে সফরের আমন্ত্রণ জানাল পাকিস্তান। সেখানে খেলতে যেতে কোহলির কাছে আকুল আবেদন জানিয়েছেন এক পাকিস্তানি। তিনি ভারতীয় ব্যাটিং জিনিয়াসের পাঁড়ভক্ত।

পাকিস্তান-শ্রীলংকার মধ্যে চলা তৃতীয় ওয়ানডেতে কোহলিকে হৃদয়ছোঁয়া বার্তা দেন ওই ভক্ত। পাকপ্যাশনের সম্পাদক সাজ সাদিকের নজরে পড়ে সেটি। এ নিয়ে সোশ্যাল মিডিয়া টুইটারে একটি ছবি পোস্ট করেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, করাচি স্টেডিয়ামের গ্যালারিতে দাঁড়িয়ে রয়েছেন এক কোহলিভক্ত। তিনি হাতে ধরে রয়েছেন একটি পোস্টার। তাতে লেখা-বিরাট কোহলি, আমরা দেখতে চাই আপনি পাকিস্তানে খেলছেন।

স্বাভাবিকভাবেই এটি ভাইরাল হয়ে যায়। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা পোস্টটিকে খেলার অংশ হিসেবে দেখছেন। তাদেরও আশা, কোনো একদিন পাকিস্তানের সঙ্গে খেলবে টিম ইন্ডিয়া।

সবশেষ ২০০৮ সালে পাকিস্তান সফর করে ভারত। আর ২০১২ সালে শেষবার ভারতে খেলে যায় পাকিস্তান। অবশ্য ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে এখানে আসে পাক ব্রিগেড।

প্রসঙ্গত, এখন শুধু আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলে না তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google