জুমবাংলা ডেস্ক : রাজধানীর মৌচাকে একটি ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুই বছরের ছেলে সন্তান নিয়ে স্বামীর সঙ্গেই মগবাজারের ভাড়া বাসায় থাকতেন তিনি।

ভবন থেকে ইট পড়ে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার (ভিডিও)

নিহত দিপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

নিহত সানার স্বামী তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন দিপু সানা। পরে রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।

পুলিশ বলছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে একটি ইট পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

রমনা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. আওলাদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মাথায় ইট পড়ে একজন নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.