Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভারতকে এক চুলও ছাড় দেয়া হয়নি : তথ্যমন্ত্রী
জাতীয়

ভারতকে এক চুলও ছাড় দেয়া হয়নি : তথ্যমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 13, 2019Updated:October 13, 20192 Mins Read
হাছান মাহমুদ
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: ভারতের সাথে স্বার্থ বিরোধী চুক্তি হয়নি দাবি করে রবিবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত সফরে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই সকল চুক্তি সম্পাদিত হয়েছে। কোনো ক্ষেত্রেই ভারতকে এক চুলও ছাড় দেয়া হয়নি। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি অপপ্রচার চালাচ্ছে।’

সচিবালয়ে সাংবাদিকদদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে অনেকগুলো সমঝোতা স্মারক ও চুক্তি করেছেন। প্রতিটি চুক্তি কিংবা সমঝোতা স্মারক, বাংলাদেশের স্বার্থ শুধু সংরক্ষণ নয় বরং ভারতের কাছ থেকে আমরা স্বার্থ আদায় করেছি।

মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য হচ্ছে ভারত বিরোধীতা, সেটিকেই কাজে লাগানোর চেষ্টা করছে। বিএনপির এই পুরনো ভারত বিরোধীতার যে ট্যাবলেট, এই ট্যাবলেট আর কাজ করবে না।

ফেনী নদীর পানি দেয়া নিয়ে হাছান মাহমুদ বলেন, এখনও যে তারা (ভারত) পানি নেয় না, তা নয়। এখন বরং সেটিকে একটি ফ্রেমওয়ার্কের মধ্যে আনা হয়েছে। এতদিন সেখান থেকে পানি অবৈধ উত্তোলন হতো। এগুলি সবই অর্থনীতির স্বার্থে করা হয়েছে।

তিনি বলেন, সিঙ্গাপুর সমৃদ্ধ দেশ হয়েছে, মূলত সিঙ্গাপুর বন্দরকে পৃথিবীর দেশগুলোর জন্য খুলে দেয়ার কারণে। এখন যদি ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আমাদেরকে তো রয়েলিটি দিতে হবে। তাদের জাহাজে যতগুলো পণ্য আসবে সেটার জন্য রয়েলিটি দিতে হবে।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রিজভী সাহেবরাতো প্রতিনিয়তই বলেন খালেদা জিয়ার স্বাস্থ্য খুব খারাপ। হাসপাতালের পরিচালক ডাক্তার না রিজভী সাহেবরা এটা বুঝা মুশকিল। রিজভী সাহেবদের কথায় মনে হয় উনারাই বিশেষজ্ঞ ডাক্তার। ওনারা কিছুদিন পর পর বলেন যে, খালেদা জিয়ার অবস্থা খুব খারাপ।’

তিনি বলেন, খালেদা জিয়ার কিছু সমস্যা আছে যেগুলো খুব পুরনো এবং সেগুলো বয়স বাড়ার কারণে হয়। সেজন্য তাকে বঙ্গবন্ধু মেডিকেলের মতো জায়গায় রাখা হয়েছে। যেটি দেশের সর্বোচ্চ চিকিৎসা বিদ্যাপীঠ এবং দেশের বড় বড় চিকিৎসকরা সেটির সাথে সংযুক্ত। সুতরাং এ নিয়ে প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা তারা সবসময় করে আসছে। রিজভী সাহেবের বক্তব্য সেটার ধারাবাহিকতা ছাড়া আর অন্য কিছু নয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa