Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় পিসিবি!
খেলাধুলা ফুটবল

ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় পিসিবি!

By Md EliasNovember 11, 20242 Mins Read

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারত। তাদের দাবি, হাইব্রিড মডেল তথা ভারতের ম্যাচগুলো যেন সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চ্যাম্পিয়ন্স ট্রফি

Advertisement

পাকিস্তানের গণমাধ্যমে দাবি, ভারতকে ছাড়াই আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ভাবছে পিসিবি। শুধু তাই নয়, ভবিষ্যতে ভারতের সঙ্গে যে কোনো টুর্নামেন্টে না খেলার মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে পাকিস্তানে পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠানও বাতিল করেছে আইসিসি। সেই অনুষ্ঠানে আকর্ষণীয় এই মেগা ইভেন্টের সূচি নিয়ে আলোচনা করার কথা ছিল। অনুষ্ঠানটি হওয়ার মধ্য দিয়ে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১০০ দিনের কাউন্টডাউনও শুরু হতো।

ভারতের আপত্তির মুখে সূচি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী– আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ৮ দলের এই টুর্নামেন্ট।

জিও নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের দল না পাঠানোর সিদ্ধান্ত আইসিসিকে মেইল বরাতে জানিয়েছিল বিসিসিআই। পরে আইসিসি সেটি অবহিত করেছে পিসিবিকে। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এবার কঠোর হতে যাচ্ছে পাকিস্তান। ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্তের কথা আইসিসির মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা ভাবছে মহসিন নাকভীর বোর্ড।

দেশটির গণমাধ্যমে দাবি, ভবিষ্যতে ভারতের সঙ্গে যে কোনো টুর্নামেন্টে ক্রিকেট ম্যাচ না খেলার মতো কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একজন জানিয়েছেন, ‘কোনো টুর্নামেন্টেই আমরা ভারতের সঙ্গে খেলব না, যতক্ষণ না ওরা পাকিস্তানে এসে খেলতে চাইবে।’

মোটকথা ভারতকে বেকায়দায় ফেলতে সবরকম ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর মধ্যে আছে আইনি ব্যবস্থা এবং বাদ যাচ্ছে না অলিম্পিক গেমসও। ২০৩৬ অলিম্পিক আয়োজনে মরিয়া ভারত কদিন আগে আগ্রহ প্রকাশ করে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে (আইওসি) চিঠি পাঠিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বিদের এমন সিদ্ধান্তেও বাগড়া দেবে পাকিস্তান। দেশটির সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারত সরকারের আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে রাজনীতিকরণ নিয়ে আইওসির কাছে বক্তব্য তুলে ধরবে তারা।

মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপন ভুয়া : মন্ত্রণালয়

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ পর্যন্ত। আট দলের অংশগ্রহণে এসব ম্যাচ পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে না ভারত। এমনকি গত বছর পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলার বিষয়ে আপত্তি জানায় বিসিসিআই। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আায়োজন করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
রোনালদো

শেষ ষোলোতে উঠেই অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো

July 3, 2026
নেইমার

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

July 3, 2026
ফিফার বিরুদ্ধে মামলা

বিশ্বকাপ থেকে ইরান বিদায়ে ফিফার বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের মামলা!

July 3, 2026

Latest News

রোনালদো

শেষ ষোলোতে উঠেই অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো

নেইমার

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

ফিফার বিরুদ্ধে মামলা

বিশ্বকাপ থেকে ইরান বিদায়ে ফিফার বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের মামলা!

Lcopy

আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই : আনচেলত্তি

yerba-mate

‘ইয়ারবা মাতে’ কী, এর উপকারিতা কেমন? মেসি ছাড়াও কে কে পান করেন

Messi

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ্বকাপে!

কোয়ার্টার ফাইনাল

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

Spots

জিতলেও বালোগুনের লাল কার্ড কি ভোগাবে যুক্তরাষ্ট্রকে?

লেনদেনের ফি

ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা

লিওনেল মেসি

স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa