Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারতকে ৫৩ রানে গুঁড়িয়ে দিয়ে ইতিহাস গড়ে শিরোপা জিতল বাংলাদেশ
খেলাধুলা

ভারতকে ৫৩ রানে গুঁড়িয়ে দিয়ে ইতিহাস গড়ে শিরোপা জিতল বাংলাদেশ

By Sibbir OsmanDecember 7, 20212 Mins Read

স্পোর্টস ডেস্ক: একদিনে দুই মাঠে পতপত করে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বাইশগজের দুই লড়াইয়ের চিত্রনাট্য যদিও সম্পূর্ন ভিন্ন। ঘরের মাঠে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে মাত্র ২০ ওভারেই ৭ উইকেট নেই বাংলাদেশের। প্রথম টেস্টে বড় ব্যবধানে হারার পর দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে এসে উল্টো ফলোঅনে পরার শঙ্কা নিয়ে দিনশেষ করেছে বাংলাদেশ। অন্যদিকে, কলকাতার ইডেন গার্ডেনে ইতিহাস রচনা করল টাইগার যুবারা।

ভারতে তিন দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে মাত্র ৫৩ রানে আটকে দিয়ে ১৮১ রানের জয় পেয়েছে যুবারা।

মঙ্গলবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসে আগে ব্যাটিং করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তুলেছিল ২৩৪ রান।

বৃষ্টিতে ম্যাচ নেমে এসেছিল ৪২ ওভারে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বৈধ ডেলিভারিতেই ফেরেন মাহফিজুল ইসলাম। ইফতেখার হোসেন ও প্রান্তিক নওরোজের জুটি সে চাপ একটু সামাল দিলেও দুজন সেভাবে বড় করতে পারেননি ইনিংস।

ইফতেখার ফেরেন ৩৫ বলে ১৭ রান করে, শেষ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান করা প্রান্তিক ২৫ বলে খেলেন ২৮ রানের ইনিংস।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে এরপর টেনেছেন আইচ মোল্লা। চার নম্বরে ব্যাটিং করতে নেমে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি। এর আগে খেলেছেন ৯১ বলে ৯৩ রানের ইনিংস, যেটিতে ১০টি চারের সঙ্গে মেরেছেন ২টি ছয়।
ভারতকে ৫৩ রানে গুঁড়িয়ে দিয়ে ইতিহাস গড়ে শিরোপা জিতল বাংলাদেশ

Advertisement

মাঝে ২১ রানের ব্যবধানে ৪ উইকেট হারালেও আইচের সঙ্গে অষ্টম উইকেটে আশিকুর জামানের জুটিতে ওঠে ৯৪ রান। ৫৮ বলে ৫০ রানের ইনিংসে আশিকুর মারেন ৫টি চার ও ২টি ছয়।

২ বল বাকি থাকতেই শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ধানুশ গৌড় নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন রবি কুমার, অউম কানাবার ও শ্বাশ্বত দঙ্গল।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই চাপের মধ্যে পড়ে যায় ভারতীয় অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। ৬ ওভারে ৫ রান তুলতে হারায় ৩ উইকেট। ১৫ রানে নেই ভারতের ৪ উইকেট।

পঞ্চম উইকেটে উদয় শরন ও কৌশল তাম্বে যোগ করেছিলেন ৩৩ রান। এরপর ৫ রান তুলতেই শেষ ৬ উইকেট হারিয়ে ২১.৩ ওভারে ৫৩ রানেই গুটিয়ে যায় তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার নাইমুর রহমান ৪ উইকেট নেন ১৬ রানে। ২টি করে উইকেট নেন নিয়েছেন ডানহাতি পেসার আশিকুর জামান ও অফ স্পিনার মেহেরব হাসান।

এর আগে গত বুধবার (১ ডিসেম্বর) তিন দলীয় ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে ১১৩ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবাদের দেওয়া ৩০৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।

একদিনেই অল-আউট পাকিস্তান, একাই ৭ উইকেট নিলেন তাইজুল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa