চুক্তি বাতিল

Advertisement
প্রস্তাবিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) স্থাপনের চুক্তি বাতিল করা হয়েছে। সেই জায়গাতেই গড়ে উঠবে বাংলাদেশের নিজস্ব সামরিক অর্থনৈতিক অঞ্চল (ডিফেন্স ইকোনমিক জোন)।

সোমবার (২৬ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এমনটাই সিদ্ধান্ত নিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

যশোরে জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত অর্থনৈতিক অঞ্চলের ৮৫০ একর জায়গায় গড়ে তোলা হবে বাংলাদেশের সামরিক অর্থনৈতিক অঞ্চল।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

তিনি জানান, বেজার গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভারতীয় ইকোনমিক জোনটি জি-টু-জি কাঠামো থেকে বাদ পড়ায় সংশ্লিষ্ট জমি খালি ছিল, যা এখন প্রতিরক্ষা শিল্পের জন্য ব্যবহার করা হবে। এত দিন যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন দ্রব্যের উৎপাদন নিয়ে আলোচনা করা হচ্ছিল। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হল। আরও জানানো হয়েছে, দেশের স্বনির্ভরতার জন্যই এই পদক্ষেপ।

পৃথিবী জুড়ে সামরিক দ্রব্যের চাহিদা আছে উল্লেখ করে জানানো হয়, নতুন প্রকল্পের বাস্তবায়নের জন্য সরকারের প্রধান উপদেষ্টা, প্রতিরক্ষা, সামরিক দফতর ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এক সঙ্গে কাজ করছিল। উৎপাদন ও বিনিয়োগ প্রসঙ্গে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক ভাল আছে। তাদের সঙ্গে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। চাহিদা অনুযায়ী উৎপাদনে জোর দেওয়া হবে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজস্ব অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গোলাবারুদ ও ট্যাংকের যন্ত্রাংশের মতো মৌলিক সরঞ্জামের ঘাটতি আন্তর্জাতিক যুদ্ধগুলোতে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ খাতে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে কি না, তা বিবেচনা করেই মিরসরাইয়ের জমিকে বেজার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করে ‌‘সামরিক অর্থনৈতিক অঞ্চল (ডিফেন্স ইকোনমিক জোন)’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.