Advertisement
স্পোর্টস ডেস্ক : তৃতীয় টেস্টের প্রথম ইনিংসের মতো আবারও ব্যাটিং বিপর্যয় ঘটেছে ভারতের। হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট হলেও বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রান করতে সক্ষম হয়েছে বিরাট কোহলি বাহিনী।

লন্ডনের কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে টস হেরে ব্যাট করতে নামা ভারতের দুই উইকেটের পতন ঘটে রান যখন আঠাশে থেমেছিল। আগের তিন টেস্টে দলে ছিলেন না ক্রিস ওকস। চতুর্থ টেস্টের জন্যই ডাক পান তিনি। সেই ওকসই নিয়েছেন রোহিতের উইকেট। দলীয় নবম ওভারের শেষ বলে ১১ রান করা রোহিতকে জনি বেয়ারস্টোর ক্যাচে পরিণত করেন তিনি। ১৭ রান করা লোকেশ রাহুলকে সরাসরি এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অলি রবিনসন। আগের ম্যাচে দলের ইনিংস ব্যবধানে জয়ে বড় অবদান ছিল তার। চেতেশ্বর পূজারাও বিদায় নেন মাত্র ৪ রান করে।

এরপর অধিনায়ক বিরাট কোহলির অর্ধশতকে আশা দেখে ভারত। কিন্তু তাও শেষ পর্যন্ত সফল হয়নি, কোহলি ৫০ রান করে রবিনসনের শিকার হলে আবারও ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জাগে সফরকারী শিবিরে। লোয়ার অর্ডারে স্কোরবোর্ডে সবচেয়ে বেশি রান যোগ করেন শার্দুল ঠাকুর। ৩৬ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস আসে তার ব্যাট থেকে। ৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি শার্দুলের দ্বিতীয় অর্ধশতক।
বাকিদের মধ্যে রবীন্দ্র জাদেজা ১০, আজিঙ্কা রাহানে ১৪, রিশভ পন্ত ৯ ও উমেশ যাদব ১০ রান করেন। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ক্রিস ওকস। রবিনসন ৩টি, জেমস অ্যান্ডারসন ও ক্রেগ ওভারটন একটি করে উইকেট পান।

পাঁচ ম্যাচের সিরিজে এখন দুদলের মধ্যে ১-১ ব্যবধানে সমতা। চেস্টার লি স্ট্রিটে প্রথম টেস্টে ড্র হয়েছিল। লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৫১ রানে জিতে বিরাট কোহলি বাহিনী। তৃতীয় টেস্টে লজ্জাজনক হার দেখে সফরকারী শিবির। প্রথম ইনিংসে ভারত ৭৮ রানে অলআউট হলে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে করে ৪৩২ রান। দ্বিতীয় ইনিংসে ভারতকে ২৭৮ রানে অলআউট করে দিয়ে ইনিংস ও ৭৬ রানের জয় পায় জো রুট বাহিনী।

সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান ইংল্যান্ড অধিনায়ক জো রুটের। ৪ ম্যাচের ৫ ইনিংসে ৫০৭ রান করেছেন তিনি। যার গড় ১২৬.৭৫ এবং স্ট্রাইকরেট ৬১.৩৮।

সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় অবস্থানে যিনি আছেন সেই লোকেশ রাহুলের রানও প্রায় রুটের অর্ধেক। রাহুল করেছেন ২৬৯ রান। ২৪১ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.