
বিভিন্ন এলাকার বিবাদ মীমাংসারও চেষ্টা করতে দেখা গেছে মাশরাফিকে। মঙ্গলবার বিকেলে ইতনা এসপিএল প্রাথমিক বিদ্যালয় মাঠে বিবাদ মীমাংসায় সবার উদ্দেশে দেওয়া একটি বক্তব্য মানুষের হৃদয় স্পর্শ করেছে। গ্রামের সাধারণ মানুষ বুঝতে পারে এমন সাবলীল ভাষায় দেওয়া বক্তব্যটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
মাশরাফির বক্তব্যের সেই ডিভিওটি আলোড়ন তুলেছে ভারতেও। ভারতীয় নেটিজেনদের আর্জি, মাশরাফিকে দেখে যেন ওই দেশের নেতারা শিক্ষা নেন। এমনটিই বলা হয়েছে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে।
সেদিন মাশরাফি তাঁর বক্তব্যে বলেছিলেন, ‘ঈদের নামাজ আপনারা ৩০টা রোজা রেখেও পড়তে পারেননি! অমুক নেতা ঢাকায় বসে বলছে মাইরে দিয়ে আয়, আপনি মেরে দিলেন। মাইরে দিয়ে এসে আপনার কী হলো আপনি বুঝলেন না। সে কি আপনার মামলা লড়ে? কোনো দিন লড়েছে? জেল যা খাটার তা তো আপনারাই খাটছেন, নাকি? খাটছেন না? তারা আপনাদের কী দেয়? খাইতে দেয়?’
তিনি আরো বলেন, ‘এই ধরেন আমার কথায় আপনারা এইগুলা করতেছেন, ধইরে নিলাম। আমি আপনাকে খাইতে দি? পরতে দি? ছেলে-মেয়ের পড়াশোনা করাই? হাসপাতালে ভর্তি করাই? তাহলে আমি কিসের নেতা। আমার কথায় আপনি আরেকজনকে মেরে ফেলবেন। আপনারা কেউ মারামারি করবেন না। মারামারি করবেন তো খবর আছে। এবার কিন্তু কোনো পিরিত হবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



