Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারতের কোচ হতে চান‘মোদি-অমিত শাহ’!
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারতের কোচ হতে চান‘মোদি-অমিত শাহ’!

By Md EliasMay 28, 20242 Mins Read

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে। বিসিসিআই এরই মধ্যে নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কদিন আগেই নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল দেশটির বোর্ড। আবেদন করার জন্য সময়সীমাও বেধে দেওয়া হয়। সেই সময়সীমা শেষ হওয়ার পরেই সামনে এলো অবাক করা সব তথ্য।

ভারতের কোচ

Advertisement

গত ১৪ মে নতুন হেড কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিসিআই। ওয়েবসাইটে একটি গুগল ফর্মের লিঙ্ক দেয় বোর্ড, যেখানে ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারবেন। গতকাল তথা ২৭ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যেত। সেই সময়সীমা শেষ হওয়ার পরেই দেশটির গণমাধ্যমের বরাতে জানা গেছে, ৩ হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে।

নিশ্চিতভাবেই কিছু হেভিওয়েট থাকবে তালিকায়। তবে বিসিসিআই নাকাল অন্য একটি কারণে। কারণ, বিখ্যাত ব্যক্তিদের নাম নিয়ে বিস্তর জালি (ফেইক) আবেদনপত্র জমা পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।

জানা গেছে, আবেদনকৃত তালিকায় যেমন কিংবদন্তি শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারদের নাম রয়েছে। ঠিক তেমনই আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো রাজনীতিবিদদের নামও। অর্থাৎ, মোদী-শাহ নাকি ভারতের হেড কোচ হতে ইচ্ছুক!

যদিও দেশটির গণমাধ্যম বলছে, ভারতের কোচ হতে চেয়ে ভুয়া আবেদন এই প্রথম নয়। এর আগেও এমন অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে বিসিসিআইকে। এই প্রসঙ্গে এক বিসিসিআই কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘গতবারও নকল আবেদনপত্র জমা পড়েছিল। এবারও তেমনটাই দেখা যায়। গুগল ফর্মে আবেদনপত্র চাওয়ার কারণ হলো একটি শিটে সব আবেদনকারীর নাম যাচাই করা যায়।’

উল্লেখ্য, বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী ১ জুলাই থেকে শুরু হবে টিম ইন্ডিয়ার নতুন হেড কোচের মেয়াদ। শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৭ সালে। অর্থাৎ, সাড়ে তিন বছরের দীর্ঘ মেয়াদে কোচ নিয়োগ করতে চলেছে বিসিসিআই। আবেদন জমা পড়ার পরে বাছাই তালিকার প্রার্থীদের মধ্য থেকে সাক্ষাৎকারের ভিত্তিতে নতুন কোচ নিয়োগ করা হবে।

লা.শে.র টু.ক.রোর খোঁজে ঘুরপাক খাচ্ছে তদন্ত

ভারতের হেড কোচ হতে হলে অন্ততপক্ষে ৩০টি টেস্ট ম্যাচ অথবা ৫০টি ওয়ান ডে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা অন্তত ২ বছর কোনো টেস্ট খেলিয়ে পূর্ণ সদস্য দেশকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। তা না হলেও কোনো সহযোগী দেশ বা আইপিএল অথবা সমজাতীয় কোনও টি-২০ লিগের দল, কোনও প্রথম শ্রেণির দল কিংবা জাতীয়-এ দলকে ৩ বছর কোচিং করানোর অভিজ্ঞতা থাকলেও চলবে। তবে বয়স হতে হবে ৬০ বছরের নীচে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

July 7, 2026
ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

July 7, 2026
স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

July 7, 2026

Latest News

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa