
শনিবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী শহীদ মিনারে তাঁদের শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।
নাগরিকত্ব আইনের ফলে ১৯৭১ সালের ২৫ মার্চের আগে বাংলাদেশ থেকে যাঁরা ভারতে গেছেন, তাঁরা নাগরিকত্ব পাবেন বলে নাগরিকপঞ্জিতে বলা হয়েছে। তা ছাড়া বাংলাদেশ থেকে যাওয়া মুসলিমরা নাগরিকত্ব পাবেন না বলেও নতুন নাগরিকত্ব আইনে উল্লেখ করা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, ভারতের আইনের কারণে বাংলাদেশে শুধু নয়, সমগ্র উপমহাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে, সংঘাতের সৃষ্টি করবে।
শহীদ বুদ্ধিজীবী দিবসের কথা স্মরণ করে ফখরুল বলেন, ‘আজকে এই দিনে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের পথ অনুসরণ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের সংগ্রামের গতি আরও বাড়াব। সংগ্রামকে আরও বেগবান করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



