Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ভারতের মাটিতে নিউজিল্যান্ডের প্রথম সিরিজ জয়
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

ভারতের মাটিতে নিউজিল্যান্ডের প্রথম সিরিজ জয়

By Arif ArmanJanuary 19, 20262 Mins Read

সিরিজ জয়ভারতের মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। গত রোববার (১৮ জানুয়ারি) ইন্দোরে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ভারতকে ৪১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে কিউইরা। এর আগে ভারতের মাটিতে সাতটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে প্রতিবারই হারের স্বাদ পেতে হয়েছিল তাদের, তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে নিল তারা।

ইন্দোরে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই মাত্র ৫ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল নিউজিল্যান্ড। তবে সেই বিপদ কাটিয়ে দলকে বিশাল সংগ্রহ এনে দেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। এই দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৩৭ রানের পাহাড় গড়ে কিউইরা। মিচেল ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন, যা তার শেষ চার ওয়ানডে ইনিংসে তৃতীয় শতক। অন্যদিকে ফিলিপস করেন ১০৬ রান। শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের ১৮ বলে ২৮ রানের ক্যামিও ইনিংসটি দলের সংগ্রহকে আরও মজবুত করে।

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান

জবাবে ব্যাট করতে নেমে ভারত রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাটে ভালো শুরু পেলেও ব্যক্তিগত ১১ রানে অধিনায়ক রোহিত বিদায় নেন। এরপর ক্রিজে এসে একাই লড়াই চালিয়ে যান বিরাট কোহলি। তাকে যোগ্য সঙ্গ দেন নীতিশ রেড্ডি (৫৩) ও হার্ষিত রানা (৫২)। কোহলি ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম শতক তুলে নিয়ে ১২৪ রানের লড়াকু ইনিংস খেলেন। এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার ৮৫তম সেঞ্চুরি, যার ফলে ১০০ সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারের আরও কাছে পৌঁছে গেলেন তিনি।

Advertisement

তবে কোহলি আউট হওয়ার পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। একই ওভারে কুলদীপ যাদব রান আউট হলে ৪৬ ওভারে ২৯৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ৪১ রানের এই জয়ে ভারতের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের উৎসবে মেতে ওঠে নিউজিল্যান্ড।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    Messi

    ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

    July 30, 2026
    তেবাস

    ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

    July 22, 2026
    ইয়ামাল

    ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

    July 21, 2026

    Latest News

    Messi

    ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

    তেবাস

    ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

    ইয়ামাল

    ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

    Card

    লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

    আজকের লামিনে ইয়ামাল

    এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

    Messi Ballon

    বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

    স্প্যানিশ বীরেরা

    সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

    ২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

    ২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

    আর্জেন্টিনা

    মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

    প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

    মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa