Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি ভারতের সঙ্গে সুসম্পর্কের ভিত্তি ফারাক্কার ন্যায্য হিস্যা : ফখরুল
রাজনীতি

ভারতের সঙ্গে সুসম্পর্কের ভিত্তি ফারাক্কার ন্যায্য হিস্যা : ফখরুল

By Shamim Rezaমে 16, 20263 Mins Read

ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক তৈরির যে সুযোগ এসেছে, তা নির্ভর করবে ফারাক্কার পানির চুক্তির ওপর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবিলম্বে বাংলাদেশের মানুষের সঙ্গে আলোচনা করে পানি সমস্যার সমাধান ও চুক্তি নবায়ন করতে হবে। বাংলাদেশের মানুষকে ভরসা রাখতে হবে, বিএনপি দেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না।

ফখরুল

Advertisement

শনিবার (১৬ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় দলটির মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফারাক্কা দিবস প্রতিরোধের একটা প্রতীক। মাওলানা ভাসানীর সেই প্রতিরোধ ছিলো প্রতিবেশী ভারতের অন্যায় আচরণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সংগ্রাম। সেই আন্দোলনের পেছনে ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই আন্দোলনের পরই জাতিসংঘে পানি সমস্যার সমাধান চেয়ে তাতে বিশ্ব মহলের সাড়া পেয়েছিলেন তিনি।

তিনি বলেন, শেখ মুজিব প্রধানমন্ত্রী হয়ে ফারাক্কায় বাঁধ দেওয়ার অনুমতি দিয়ে চুক্তি করে দেশকে প্রথম বিপদে ফেলেছিলেন। আর পদ্মা ব্যারেজ তৈরির উদ্যোগ নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। এই সরকারের বিরুদ্ধে একটা শক্তি পায়তারা চালাচ্ছে। তাদের মনে রাখা দরকার, বাংলাদেশের জনগণ কখনোই তা মেনে নেবে না।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফারাক্কা পানির সমস্যায় পানির পাশাপাশি পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানির ম্যানেজমেন্ট যেমন থাকার কথা, সেখানে বাধাগ্রস্ত করলে তার আশপাশের পরিবেশ নষ্ট হয়। ফারাক্কার পানির সবশেষ চুক্তিতে বাংলাদেশ বেশি পানি পায় না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক নদী ফারাক্কা মার্চ সফল করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন মেজর জিয়া। ধর্ম-মত নির্বিশেষে আমরা ন্যায্য অধিকার চাই। তাই সবাই মিলে একটা সংঘবদ্ধ হয়ে আন্দোলন করা প্রয়োজন, তবেই জাতিসংঘ থেকে একটা চাপ তৈরি হতে পারে।

গয়েশ্বর চন্দ্র রায় সতর্ক করে বলেন, আমাদের পানির প্রবাহ না হলে লবণাক্ততার সমস্যা বাড়বে। পানির ম্যানেজমেন্ট আমাদের মতো করে ঠিক করতে না পারলে এক সময় এই ভাটি অংশ সাগরে বিলীন হয়ে যাবে। তাই উদ্যোগ নিতে হবে। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি এজন্যই প্রয়োজন ছিরো, কারণ খালে এই বর্ষার পানি আটকে রাখলে পানির সঙ্কট কমবে এবং মাটির শক্তিও বাড়বে। সব কিছুতে সীমালঙ্ঘন করলে বাংলা চুপ থাকবে না উল্লেখ করে তিনি ভারতকে উসকানিমূলক আচরণ পরিহার করতে এবং সবাইকে সচেতন থাকার আহবান জানান।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফারাক্কা বাঁধ সবচেয়ে ক্ষতি করছে ভারতকেই। দুই দেশের ক্ষতি হবে জেনেও ভারতের নীতিনির্ধারকেরা তা না মেনে দুই দেশেই দুর্যোগের সৃষ্টি করেছে। কলকাতার নদীর নাব্যতা ধরে রাখার অজুহাতে একটা দেশের পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করেছে ভারত। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক থাকবে, তবে তা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে।

দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, পানি নিয়ে বাংলাদেশের লড়াই এখনও শেষ হয়নি। ফারাক্কা চালু করার নির্দেশনা দিয়েছিল শেখ মুজিব, আর পানি সঙ্কটের বাকি সমস্যা আরও বড়ো করেছে শেখ হাসিনা। সরকার যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে, তাতে গঙ্গা চুক্তির মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আলোচনা সভায় বিশিষ্ট পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ দেখে ভারত ভয় পেয়েছিলো। দ্বন্দ্ব নয়, বন্ধুত্ব বজায় রেখে যৌথ পরিকল্পনার মাধ্যমে ভারতের থেকে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে বুঝে নেয়ার পথ বের করতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

জুন 13, 2026
Hasnat

হাজিরা দিতে গিয়ে কারাগারে হাসনাত

জুন 13, 2026
নাহিদ ইসলাম

এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

জুন 12, 2026
Latest News
মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

Hasnat

হাজিরা দিতে গিয়ে কারাগারে হাসনাত

নাহিদ ইসলাম

এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

রুমিন ফারহানা

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা

মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

মিরপুরে তিন স্কুলে গাছের চারা বিতরণ করলেন এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

বিএনপি

‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’

তারেক রহমান

‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’

Noyon

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

খেলাফত মজলিস

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনজীবন আরও দুর্বিষহ হবে: খেলাফত মজলিস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa