Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ভারতের সাথে সমঝোতা স্মারক নিয়ে বিএনপির চিঠিকে ‘অন্তঃসার শূন্য’ বললেন তথ্যমন্ত্রী
জাতীয়

ভারতের সাথে সমঝোতা স্মারক নিয়ে বিএনপির চিঠিকে ‘অন্তঃসার শূন্য’ বললেন তথ্যমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 18, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে তাঁর কাছে পাঠানো বিএনপির চিঠিকে ‘অন্তঃসার শূন্য’ বলে অভিহিত করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এই চিঠিতে জনগণকে বিভ্রান্ত করতে দলটির অপচেষ্টার প্রতিফলন ঘটেছে।

ফাইল ছবি
Advertisement

তথ্যমন্ত্রী তার মন্ত্রণালয়ের অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নয়াদিল্লী সফরকালে স্বাক্ষরিত চুক্তিগুলো জনগণ ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে প্রকাশ করা হয়নি বলে বিএনপি দাবি করেছে। হাছান একে জনগণকে বিভ্রান্ত করার হীন প্রয়াস হিসেবে উল্লেখ করেন।

এ ব্যাপারে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সফরের পর রাষ্ট্রপতির সাথে দেখা করে তাকে এই সফর সম্পর্কে অবহিত করেন। তিনি এই সফরে স্বাক্ষরিত চুক্তিগুলো সম্পর্কে গণমাধ্যমের পাশাপাশি সংসদের সব কিছু প্রকাশ করেছেন।’

বিএনপির কঠোর সমালোচনা করে হাছান বলেন, ঢাকায় ভারতীয় ব্যাংকের একটি শাখা খোলা ছাড়া আর কোন চুক্তি যে স্বাক্ষরিত হয়নি বিএনপি তা বুঝতেই পারেনি।

তিনি আরো বলেন, ‘আমি এটা ভেবে অবাক হচ্ছি যে বিএনপি নেতৃবৃন্দ সমঝোতা স্মারক ও চুক্তির মধ্যে পার্থক্য করতে পারেন না। বিএনপি’র চিঠির অভিযোগগুলো সম্পূর্ণ অন্তঃসার শূন্য এবং এগুলো তাদের রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া কিছুই নয়।’

হাছান বলেন, বিএনপি ভারত-বিরোধী রাজনীতিতে অভ্যস্ত। এটাই তাদের চরিত্র। এরা জনগণকে বিভ্রান্ত করতে ভারত-বিরোধী বিবৃতি দেয়।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তার শাসন আমলে ভারতের সাথে সাতটি চুক্তি করেছিলেন। কিন্তু এই চুক্তিগুলো সম্পর্কে তিনি কখনোই রাষ্ট্রপতি বা জনগণকে কিছু জানাননি।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ভারতকে পানি দেয়নি। তবে, বিএনপি নেতারা ফেনী নদীর এই ইস্যুকে নিয়ে মিথ্যাচার করেই যাচ্ছেন। ভারত এর আগে ফেনী নদীর পানি থেকে খাবার পানি সংগ্রহ করত, যা ছিল নদীটির মোট পানির মাত্র ০.৫ শতাংশ। এখন বাংলাদেশ সরকার এটিকে একটি কাঠামোর আওতায় নিয়ে এসেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত বোতলজাত এলপিজি ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানী করব। ভারত বঙ্গপসাগরে আমাদের কোস্ট গার্ডের জন্য ২০টি রাডার স্থাপন করার অনুমোদন দিয়েছে। ওগুলো আমাদের কোস্ট গার্ডের সম্পদ হবে।’

তিনি আরও বলেন, ‘এছাড়াও এরআগে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও মংলা সমুদ্রবন্দর ব্যবহারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত যদি আমাদের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে, তবে, আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবো।’

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার গ্রেফতারের পর প্রধানমন্ত্রীর কাছে এটা তাদের প্রথম চিঠি। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, তবে এই চিঠিতে বেগম জিয়া অথবা তার মুক্তির ব্যাপারে একটি কথাও নেই। তারা কি (বিএনপি) বেগম জিয়ার মুক্তি চায়?’

এই চিঠি প্রেরণের জন্য বিএনপি’র সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, এই চিঠির মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার ক্ষেত্রে বিএনপি অনাগ্রহ এবং তাদের ভারত বিরোধী সেন্টিমেন্ট লালনেরই বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তির ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চেয়ে বিএনপি’র পক্ষ থেকে দলের মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি দেয়া হয় প্রধানমন্ত্রীকে।

হাছান মাহমুদ আজ বলেন, প্রধানমন্ত্রী দেশের স্বার্থহানি হতে পারে এমন কোন চুক্তি করেননি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্রসীমার মামলা করে বিজয় অর্জন করেছি এবং ছিটমহল সমস্যার সমাধান করেছি।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

জুন 19, 2026
নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

জুন 19, 2026
মুদ্রাসহ আটক

শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

জুন 19, 2026
Latest News
আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

মুদ্রাসহ আটক

শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

বিক্রি

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’

বজ্রসহ বৃষ্টি

১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

পে-স্কেল

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে

প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

কেরামত

জামিন পেয়েও মুক্তি মিলল না সাবেক এমপি কাজী কেরামত আলীর

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa