Advertisement
জুমবাংলা ডেস্ক : গত বছর ভারত গিয়ে বাংলাদেশের তাবলিগ জামাতের ১১০ জন সদস্য ভারত সরকারের কালো তালিকাভুক্ত এবং দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক হন। আটক হওয়া এই সদস্যদের ভারতের কাছ থেকে ফেরত চেয়েছে বাংলাদেশ।

নয়া দিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক কনসুলার বৈঠকে ঢাকার পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক কনসুলার বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাসফি বিনতে শামস। ভারতের পক্ষে ছিলেন সচিব (কনসুলার) রাষ্ট্রদূত সঞ্জয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। আর ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (কনস্যুলার, পাসপোর্ট, ভিসা ও বৈদেশিক সম্পর্ক)।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে এখনো আটক বাংলাদেশের তাবলিগ জামাত সদস্যদের মুক্তি চাওয়া হয়। এছাড়া বাংলাদেশিদের ভিসা সহজীকরণ ও ভারতে ওভার স্টে করার জন্য জরিমানা শিথিলের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা যেন সহজেই নিবন্ধন করতে পারে সেই অনুরোধ জানানো হয় বৈঠকে। ২০১৭ সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.